রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » চাটমোহরে অনুর্ধ-১৩ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
চাটমোহরে অনুর্ধ-১৩ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর সরকারী আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (ঐতিহাসিক বালুচর খেলার মাঠ) শুরু হয়েছে মাদকমুক্ত সমাজ গড়তে অনুর্ধ-১৩ শিশু-কিশোরদের ফুটবল টুর্ণামেন্ট।
শনিবার বিকেল সাড়ে তিনটায় রংধনু যুব সংঘ ও রিয়েল জিমের যৌথ আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। এই টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। খেলা উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন।
টুর্ণামেন্টের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৩ বছর বয়সী খেলোয়ারদের নিয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় দাঁথিয়া এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ২-০ গোলে কাজীপাড়া একাদশকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম সরকার, আব্দুল বারী (গুরু), রবিউল করিম রবি, বেলাল সরকার, রিয়েল জিমের পরিচালক তৌহিদুল ইসলাম তাইজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন