বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য ব্যাটালিয়ন র্যাব-১৫ এর অনুমোদন
পার্বত্য ব্যাটালিয়ন র্যাব-১৫ এর অনুমোদন
অনলাইন ডেস্ক :: পুলিশ অধিদফতরের আওতাধীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাংগঠনিক কাঠামোতে একটি স্থায়ী পার্বত্য ব্যাটালিয়নের (র্যাব-১৫) জন্য ৬৭৭ জন জনবল অনুমোদন করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আজীজ হায়দার ভূইয়া স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে পুলিশ অধিদফতরের আওতাধীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাংগঠনিক কাঠামোতে একটি নতুন ব্যাটালিয়ন সংযোজনের জন্য একটি স্থায়ী পার্বত্য ব্যাটালিয়ন ইউনিট (র্যাব-১৫) স্থাপন পূর্বক উক্ত ব্যাটালিয়নের জন্য বিভিন্ন পদবীর মোট ৬৭৭টি পদ সৃজন, ৮৪টি যানবাহন এবং ১৫টি সরঞ্জামাদি (সিসিটিভি) টিওএন্ডই-তে অনুর্ভুক্তকরণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
যেসব পদের বিপরীতে ৬৭৭ জনবল অনুমোদন করা হয়েছে সেগুলো হচ্ছে-পরিচালক ১টি, উপপরিচালক ৬টি, সিনিয়র সহকারী পরিচালক ৩৫টি, আরএমও ১টি, উপ-সহকারী পরিচালক ৫৪টি, ধর্মীয় শিক্ষক ১টি, এসআই ১৩০টি, এএসআই ১৫২টি, হিসাব রক্ষক ১টি, ক্যাশিয়ার ১টি, নায়েক ৩৫টি, কনস্টেবল ২৩৬টি, কুক কনস্টেবল ২২টি ও মেস ওয়েটারের ২টি পদ।





কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল