শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে অবস্থান ধর্মঘট
প্রথম পাতা » পাবনা » চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে অবস্থান ধর্মঘট
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে অবস্থান ধর্মঘট

---মো. নূরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :: আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় চাটমোহর উপজেলা পরিষদ গেটে দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী সংগ্রাম পরিষদ চাটমোহর পাবনার উদ্যোগে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা কর্তৃক চলমান দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী অভিযান সফল করতে তারা এ অবস্থান ধর্মঘটের আয়োজন করে।
এ অবস্থান ধর্মঘটে দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী সংগ্রাম পরিষদ এর নেতৃবৃন্দসহ অনেকে অংশগ্রহন করেন। এসময় সংগ্রাম পরিষদের আহবায়ক ও চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক বক্তব্য রাখেন। বক্তবে তিনি পল্লী বিদ্যুতের ভূতুরে বিল বন্ধসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দূর্ণীতি হলে তার প্রতিবাদ করার প্রত্যয় ব্যক্ত করেন। চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ দূর্ণীতির অভিযোগে অভিযুক্ত মিজানুর রহমানকে ‘টাকার মেশিন’ উল্লেখ করে তিনি বলেন, মাত্র নয় বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করে সংসার পরিচালনা করার পরও তিনি কি করে কোটি কোটি টাকার মালিক হন ? চাটমোহর সরকারি কলেজে শিক্ষার পরিবেশ না থাকায় ছেলে মেয়েদের অপূরনীয় ক্ষতি হচ্ছে। কলেজে বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। দুর্নিতীবাজ অধ্যক্ষ মিজানুর রহমান ঐতিহ্যবাহী চাটমোহর সরকারি কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। কলেজটিকে তিনি ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে যাচ্ছেন। তিনি নানা রকম দূর্নিতীর মাধ্যমে কলেজের বিপুল অংকের অর্থ আত্মসাত করেছেন। আমরা ব্যক্তি মিজানের বিরুদ্ধে আন্দোলন করছি। তাকে দ্রুত অপসারণ করে সুষ্ঠ তদন্ত দাবী করছি। এসময় অংশগ্রহনকারীদের হাতে হাতে শোভা পায় চাটমোহর কলেজ বাঁচাও শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও, দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই করতে হবে এমন সব প্ল্যাকার্ড। এ অবস্থান ধর্মঘট থেকে আগামি ১১ নভেম্বর বিকেল ৩ টায় চাটমোহর পৌরসদরের রাস্তায় মিছিল ও সভা করার সিদ্ধান্ত জানানো হয় এবং তা সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এসময় দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাষ্টার, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সাজেদা রহমান, উপজেলা আঃলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা, আসাদুজ্জামান পান্না, বেলাল হোসেন, শেখ ইদ্রিস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলেজটি সরকারিকরণ ঘোষণার পর শিক্ষক আত্তীকরণ নিয়ে সাধারণ শিক্ষকদের সাথে অধ্যক্ষর বিরোধ শুরু হয়। অধ্যক্ষের নানা অনিয়মের বিষয়ে শিক্ষকেরা মুখ খুলতে শুরু করলে বেড়িয়ে আসে থলের বিড়াল। সূত্র মতে, অধ্যক্ষ গত ৯ বছরে ৩৫ লাখ টাকা বেতন তুললেও শিক্ষক নিয়োগে দুর্নিতী, ভুয়া বিল ভাউচার করে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এসব নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে আদালতে।
প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নদীতে সোঁতি জাল দিয়ে মাছ শিকার

পাবনা :: পাবনার চাটমোহরে বিভিন্ন নদীতে বাঁশের বেড়া (বানা) নির্মাণ করে অবৈধ সোঁতি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বেড়ার কারণে আবাদি জমি থেকে পানি নামতে দেরি হচ্ছে। ফলে সরিষা ও রসুনের আবাদ পিছিয়ে পরার আশঙ্কা করছে কৃষকরা। রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় কয়েকজন ব্যক্তি সোঁতি জাল পেতে মাছ ধরছে বলে অভিযোগ করেছে কৃষকরা।

প্রশাসনের জাল উচ্ছেদ অব্যহত থাকলেও পুলিশ প্রশাসন গিয়ে জাল উচ্ছেদ করে আসলে তার কয়েক ঘন্টা পরই জাল মেরামত করে শুরু হয় মাছ ধরা। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, চাটমোহর থানার সামনে বড়াল নদীতে, গুমানী নদীর ধরণগাছা, মুনিয়াদীঘি কৃষি কলেজের পাশে, ছাওয়ালদহ, চিনাভাতকুর কবরস্থান ও কিনু সরকারের জোলার পাশে এবং কাটা নদীর পাইকপাড়া পয়েন্টে সোঁতি জাল পেতে মাছ ধরা হচ্ছে।

কৃষকরা অভিযোগ করে বলেন, সোঁতি জালের বেড়ার কারণে আবাদি জমি থেকে পানি নামতে অনেক দেরি হচ্ছে। ফলে সরিষা ও রসুনের আবাদ পিছিয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। আর সরিষা-রসুনের আবাদ পেছালে বোরো ধানের আবাদও পেছাবে। এতে ফলন অনেক কম হবে বলেও আশঙ্কা প্রকাশ করছে তারা। এ ছাড়া বেড়ার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র স্রোত। ফলে বেড়াসংলগ্ন এলাকার বসতবাড়ি ও আবাদি জমি ভাঙ্গনের মুখে পড়েছে।

প্রশাসনের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ করে বলেন, প্রশাসনের অভিযান লোক দেখানো। অভিযানের সময় বেড়ার দুই-একটা বাঁশ আর জালের কিছু অংশ কেটে দেওয়া হয়। কিন্তু পুরো বেড়া অপসারণ করা হয় না কিংবা জালের পুরা অংশ কাটা বা উঠানো হয় না। অভিযানকারীরা ঘটনাস্থল ত্যাগের তিন-চার ঘন্টা পরই জাল মেরামত করে আবার মাছ ধরা শুরু হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সোঁতি জাল দিয়ে মাছ শিকার মৎস্য আইনে নিষিদ্ধ। এর শাস্তি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা দুই বছরের জেল। সোঁতি জাল দিয়ে মাছ ধরা চলনবিল এলাকার মানুষের ঐতিহ্য। প্রতিবছরই এটা ঘটে। আমরা অভিযান চালাচ্ছি। অভিযান অব্যহত থাকবে। সোঁতি জাল জড়িতদের সাঙ্গে কোনো আপস করা হবে না।

উপজেলা সকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম জানান, আগামী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সোঁতি জাল দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)