শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » শ্রদ্ধা ভালোবাসায় রাজধানীর জুরাইনে চিরনিদ্রায় শায়িত খোকা
প্রথম পাতা » গুনীজন » শ্রদ্ধা ভালোবাসায় রাজধানীর জুরাইনে চিরনিদ্রায় শায়িত খোকা
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রদ্ধা ভালোবাসায় রাজধানীর জুরাইনে চিরনিদ্রায় শায়িত খোকা

---তাসলিমুল হাসান সিয়াম, ঢাকা থেকে :: বিএনপির ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে পাঁচ দফা জানাজা শেষে রাজধানীর জুরাইনে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনভর রাজধানীর পাঁচটি স্থানে জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় জুরাইন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে। দিনব্যাপী এসব জানাজায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

গত সোমবার (৪ নভেম্বর) নিউইয়র্কের একটি হাসপাতালে বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। সেদিন রাতে জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খোকার মরদেহ নিয়ে দেশের পথে রওয়ানা দেন পরিবারের সদস্যরা, সঙ্গে ছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। দুবাই হয়ে একদিন পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী প্লেনটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে সাদেক হোসেন খোকার মরদেহ গ্রহণ করেন। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে খোকার মরদেহ প্রথমেই নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সকাল ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাসহ কয়েক হাজার মানুষ সেখানে অপেক্ষা করছিলেন। সকাল পৌনে ১১টায় খোকার মরদেহ সেখানে পৌঁছায়।দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন জানাজার আগে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। বেলা সোয়া ১১টায় দেশের মাটিতে প্রথম জানাজা হয় সংসদ ভবন প্রাঙ্গণে। সেখান থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সর্বস্তরের জনগণ সেখানে ফুলেল শুভেচ্ছা জানান এই নেতাকে। সেখান থেকে দুপুর দেড়টায় মরদেহ পৌঁছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে অসংখ্য নেতাকর্মী আর জনতার ভালবাসায় সিক্ত হন সাদেক হোসেন খোকা।

দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় পুরনো কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রাঙ্গণে। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনসহ কয়েক হাজার মানুষ।এরপর জন্মস্থান পুরনো ঢাকার গোপীবাগের সেকেন্ড লেনে নেওয়া হয় খোকার মরদেহ। হাজার হাজার জনতা এর আগেই ভিড় জমান তাকে একনজর দেখার জন্য। সেখানে ব্রার্দার্স ইউনিয়ন মাঠে চতুর্থ দফা জানাজা শেষে মরদেহ নেওয়া হয় খোকার নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে।

এরপর খোকার মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। সেখানে গার্ড অব অনার শেষে (রাষ্ট্রীয় সম্মান) সন্ধ্যা ৭টায় মায়ের কবরে শায়িত হন এই বীর মুক্তিযোদ্ধা। এই কবরস্থানেই তার বাবা এম এ করীমের কবর র‌য়েছে।

খোকার মরদেহ কবরে নামানোর আগে ক্র্যাক প্ল্যাটুনের গেরিলা কমান্ডারকে পুলিশের ১৭ সদস্যের একটি চৌকস দল ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুল আউয়ালের নেতৃত্বে রাষ্ট্রীয় সালাম জানায়। তারা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্যালুট জানানো হয় সাদেক হোসেন খোকাকে। এসময় পুলিশের এডিসি নাজমুন নাহারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দাফনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বড় ছেলে ইসরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেনসহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মরহুমের স্বজনরা।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)