শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » আম্রকানন বৌদ্ধ বিহারে ১৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » আম্রকানন বৌদ্ধ বিহারে ১৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আম্রকানন বৌদ্ধ বিহারে ১৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাবুপাড়া আ¤্রকানন বৌদ্ধ বিহারে ১৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মহালছড়ি বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে ও পানছড়ি নালকাটা ত্রিরত্ন ঐক্য পরিষদের সহযোগিতায় এই শুভ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৮নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন কুমার চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আকুতি চাকমা ও দীপ্তি খীসার উদ্বোধনী সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর ভিক্ষুদের কাছ থেকে ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহন ও ধর্মীয় দেশনা শ্রবণ করা হয়। পঞ্চশীল প্রার্থনা করেন শান্তি জীবন চাকমা।
সারাদিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পিন্ড দান, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান সহ বিবিধ দান করা হয়।
এর আগে উপস্থিত ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় আয়োজক কমিটি।
এই সময় উপস্থিত ছিলেন বাবুপাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনাপ্রিয় মহাস্থবীর, খাগড়াছড়ি কমলছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালোক থের, পানছড়ি নালকাটা আম্রকানন জনকল্যান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, পানছড়ি সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেজজ্যোতি থের, রাংগামাটি বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ মৌদগল্যায়ন থের ও বিভিন্ন বিহারের অধ্যক্ষসহ ভিক্ষুগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মহালছড়ি উপজেলার দুর-দুরান্ত থেকে আগত শত শত ধর্মপ্রাণ দায়ক-দায়িকা বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন আম্রকানন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সুখময় দেওয়ান। অনুষ্ঠানের শেষের দিকে দায়িক-দায়িকাদের উদ্দেশ্যে উপস্থিত ভিক্ষুসংঘ স্বধর্ম দেশনা প্রদান করেন।
স্বধর্ম দেশনায় ভিক্ষুরা সবাইকে বুদ্ধের প্রদর্শীত নীতি অনুসরণ করে ধর্মীয় অনুশাসন মেনে হানাহানি, হিংসা- বিদ্বেষ পরিহার করে সঠিক পথে চলার আহবান জানান। এছাড়াও মহান কঠিন চীবর দানের ফল সম্পর্কে দেশনা প্রদান করেন ভিক্ষুরা।
উল্লেখ্য যে, মিগার মাতা বিশাখা কর্তৃক প্রবর্তিত হয় এই কঠিন চীবর দান। ভিক্ষুদের জন্য এক দিনের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুসংঘকে দান করা হয় বলে এ দানকে কঠিন চীবর দান বলা হয়ে থাকে । বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস ব্যাপি বর্ষাবাসের পর প্রতিটি বিহারে বছর একবার এ ধর্মীয় দানানুষ্ঠান বৌদ্ধরা পালন করে থাকে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)