শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাধীন বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশে কর্মরত এসআই মো. দুলাল হোসেন পি.পি.এম বলেছেন, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই একটি স্ব-নির্ভর সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। তিনি উপজেলায় শ্রেষ্ঠত্বের সুনাম অর্জনকারী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির শিক্ষা সম্পর্কিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন,পাঠ্য বইয়ের শিক্ষা প্রদানের সাথে সাথে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুনাবলীর শিক্ষাও দিতে হবে। যাতে তাদের মধ্যে দেশপ্রেম, উন্নত সমাজ গড়ে তোলার মানুষিকতা হৃদয়ে জন্ম নেয়।
৯ নভেম্বর সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০১৯ এর প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ সব কথা বলেন।
প্রধান শিক্ষক প্রীতিলতা ত্রিপুরা‘র সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ওয়ালী উল্যাহ। সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল খালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াদুদ তালুকদার প্রমুখ।
অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, আপনাদের সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। এবং বিদ্যালয়ে সে নিয়মিত পড়াশোনা করে কি না তার খোঁজ-খবর নেবেন। প্রয়োজনে শিক্ষকদের সাথে দেখা করে শিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন। শিক্ষকদের আপনার সন্তানের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং আপনার সন্তান সম্পর্কে পরিস্কার ধারনা দেবেন, তাতে শিক্ষার্থী সাহস পাবে, তার মনোবল সৃষ্টি হবে। শিশুর ভবিষ্যৎ গঠনে পিতা-মাতার কর্তব্য সম্পর্কে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মধ্য মুসলিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাছির মিয়া, মাটিরাঙ্গা মহিলা কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক মো. খোরশেদ আলম, এল.এল.বি অধ্যয়নরত শিক্ষার্থী শাহেনা আক্তার, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিস স্টাফ মো. জালাল-সহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)