শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রেইন্ট্রি গাছের সাঁরি চিল কাকের অভয়ারণ্য
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রেইন্ট্রি গাছের সাঁরি চিল কাকের অভয়ারণ্য
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় রেইন্ট্রি গাছের সাঁরি চিল কাকের অভয়ারণ্য

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পশ্চিমে কাঠপট্টি এলাকা সংলগ্ন রাস্তা জুড়েই সাঁরিবদ্ধভাবে রয়েছে অনেক পুরোনো বড়ো বড়ো রেইনট্রি গাছ। প্রতিটি গাছের বয়স প্রায় শতবর্ষ ছাড়িয়েছে। এই গাছগুলোর প্রতি গাইবান্ধাবাসীদের রয়েছে অন্যরকম এক ভালবাসা। এগুলো পাখিদের অভয়ারণ্য এবং সংলগ্ন রেল স্টেশনের যানবাহনের স্ট্যান্ডের চত্বরটি খ্যাতি পেয়েছে কাউয়া (কাক) চত্বর হিসেবে।
বড়ো বড়ো ওই গাছগুলোতেই অনেকদিন আগে থেকেই থাকে অনেক চিল আর পাতি কাক। ওখানেই বাসা বাঁধে ওরা। কারণ চিল, কাক, শকুন এ জাতের পাখিরা সাধারণত নিরাপত্তার কারণেই উচুঁ গাছে আশ্রয় নিতেই পছন্দ করে। এছাড়া প্রজনন মৌসুমে এরা বাঁসাও বাঁধে উঁচু কোন গাছে। এখন পুরোনো বড়ো উচুঁ গাছ অনেক কমে গেছে, অবাধ বৃক্ষ নিধনের ফলে। তাই গাইবান্ধা রেল স্টেশন সংলগ্ন গাছপালায় আশ্রয় নেয় ওই চিল কাকের দল।
সকালেই এখানের এই চিল ও কাক খাবারের খোঁজে উড়ে চলে যায় দুর দূরান্তে। ফিরে আসে ঠিক গোধূলী বেলায়। গাছে এসে বসে, আবার ঝাঁক বেঁধে আকাশে ওড়ে, আবার বসে। এ যেন ওদের দলবদ্ধ এক ওড়াওড়ি খেলা। এমনটি চলতেই থেকে সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার ঘনিয়ে আসার আগ অবধি।
গাইবান্ধা রেল স্টেশনের যানবাহনের ষ্ট্যান্ডটি এই গাছগুলোর নিচেই। বিশেষ করে বিকেলে এবং রাতে এখানে আড্ডা জমে নানা শ্রেণি পেশার মানুষের। অলস সময় কাটে তাদের এবং কাক চিলের ডাকাডাকির পাশাপাশি চলে আলাপচারিতা। অনেকের দেখা সাক্ষাতের স্থানও এই চত্বর। যখন মানুষ থাকে না দিনভর কাকেরও আড্ডা বসে এই চত্বরটিতে। তাই কাউয়া চত্বর (কাক) হিসেবেই এই স্থানটি সর্বাদিক পরিচিতি অর্জন করেছে। স্থানীয় লোকজন কাউয়া চত্বর বললেই এই এলাকাকে এক নামেই চেনে। সাঁরিবদ্ধ রেইনট্রি গাছ থাকায় প্রচন্ড গরমের সময়টিতে এখানকার ঠান্ডা নিরিবিলি পরিবেশও অনেকের পছন্দ। এই কাউয়া চত্বর, রেইনট্রি গাছের সারি এবং এখানকার চিল কাকের ভীড় গাইবান্ধা রেল স্টেশন সংলগ্ন এই চত্বর ও কাঠপট্টির এই সড়কটিতে ভিন্নমাত্রা এবং পরিবেশ প্রকৃতির নান্দনিক সৌন্দর্য এনে দিয়েছে।

গাইবান্ধা রেল স্টেশনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

গাইবান্ধা :: গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সোমবার এক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উদ্যোগে আগুনের ক্ষয়ক্ষতি রোধে এবং অগ্নি নির্বাপক সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে এই সচেতনতামূলক নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধা শাখার উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম সরকার, গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম, গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রী এবং ফায়ার সার্ভিসের লোকজন, জিআরপি পুলিশ, রেলওয়ে স্টেশন কর্মকর্তা-কর্মচারি সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পেট্টোলের আগুন, রান্নার গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, অগ্নিনির্বাপন স্টিংগুইসার ব্যবহার প্রদর্শন করা হয়। এছাড়া হ্যান্ড মাইকে আগুন লাগলে সেক্ষেত্রে দ্রুত কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কোন ধরণের আগুন নেভাতে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা বিস্তারিত জানানো হয়।

গাইবান্ধায় হজ্ব ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল সম্পর্কে বইয়ের মোড়ক উন্মোচন
গাইবান্ধা :: গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল সম্পর্কে গাইডদের মাঝে বই বিতরণের মোড়ক উন্মোচন উপলক্ষে মঙ্গলবার নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আজমল হক।
অধ্যাপক শাহ মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, অ্যাড. সেকেন্দার আজম আনাম, মাওলানা রুহুল আমিন, আব্দুল মোত্তালিব, মো. রেজাউল করিম, মুফতি যোবায়ের আহমদ, সাদেকুল ইসলাম, অ্যাড. আব্দুল ওয়াদুদ, কাজী রেজাউল হাফিজ, মাজেদুল ইসলাম প্রমুখ।
শেষে আগামী বছরে হজ্বে গমন ইচ্ছুক ও হজ্ব গাইডদের মধ্যে বই বিতরণ করা হয়।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সড়কের সোনালী ব্যাংক এলাকায় সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় খোকা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত খোকা শেখ উপজেলা সদরের বুজরুক পাটানোছা গ্রামের মৃত. নিয়ামত উল্যা শেখের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ধাপেরহাটগামী অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোকা শেখ মারা যায়।





আর্কাইভ