বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
গাজীপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি ::গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ৷আটকরা হলো- আবদুল ছাত্তার মিয়া (৩৮) ও জালাল উদ্দিন (৩০)৷
কলিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার শাহ্ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া এলাকায় সাত্তার মিয়ার ডেকোরেটর দোকানে অভিযান চালায় পুলিশ৷ এসময় ছাত্তারের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং জালাল উদ্দিনের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়৷
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই