শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারকে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ঘোষণা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারকে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ঘোষণা
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারকে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ঘোষণা

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৪ টি পরিবার ১৬ টি ঘর পুরেছাই হওয়াতে বৃহসপতিবার ২১ জানুয়ারী রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারকে ২ বান্ডীল করে ঢেউ টিন, গৃহনির্মানের জন্য নগদ ৬ হাজার করে টাকা এবং ভাড়াটিয়াদের ৩হাজার করে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা।
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবার ও ভাড়াটিয়াদের ভিতর সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারকে ২ বান্ডীল করে ঢেউ টিন, গৃহনির্মানের জন্য নগদ ৬ হাজার করে টাকা এবং ভাড়াটিয়াদের ৩হাজার করে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করার বিষয়টি নিশ্চিত করেন। আগামী সপ্তাহে ভিতর ক্ষতিগ্রস্থদের ভিতর রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা প্রদানের বিষয়ে তিনি আশাবাদী।
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, রাঙামাটি শহরের টিটিসি সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবার ও ভাড়াটিয়াকে আরো সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত ভাবে সহায়তা চাওয়া হয়েছে,  কম সময়ের ভিতর পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা পেলে এই শীতের দিনে ক্ষতিগ্রস্থদের অনেক উপকার হবে।
এদিকে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা প্রশাসন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবার, ভাড়াটিয়াদের নিয়মিত খোজ খবর রাখা এবং সরকারী ও বেসরকারী ভাবে প্রদত্ত সহায়তা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ভিতর সঠিক ভাবে পৌছানো লক্ষে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতা চাকমাকে প্রধান করে কল্যাণপুর ও টিটিসি সড়কের স্থানীয়দের নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করার কথা জানান রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,রাঙামাটি পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার কালায়ন চাকমা ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার বিল্লাল হোসেন টিটু।

---
ঘটনার বিবরণ : রাঙামাটি শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি ঘর পুরেছাই যায়। গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় পরিতোষ চাকমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটে এটা নিশ্চিত জানান স্থানীয়রা ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নেভায়৷ এই অগ্নিকান্ডে ২৪ টি পরিবার ১৬ টি ঘর ও ৮৬ জন লোকের প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষতি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফা জামান,অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট( এডিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার শম্পা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,রাঙামাটি পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হলরুমে আশ্রয় নেয়, তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার ও কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷
ক্ষতিগ্রস্থ পরিবার গুলি ভিতর রয়েছে , সুন্দ্রসেন চাকমা, মনতোষ চাকমা, পরিতোষ চাকমা, রিতেশ চাকমা, রৌশ চাকমা,সুভাশীষ চাকমা, ডুলেখর চাকমা, রাসেল চাকমা, জাতীয় পার্টি (এরশাদ) জেলা কমিটির সাধারন সম্পাদক প্রজেশ চাকমা, রিন্টু চাকমা, রিগেন চাকমা( বড়), রাসেল চাকমা, (পায়রা বাপ), চিৰ চাকমা, তপন তঞ্চঙ্গ্যা, মমতা চাকমা, বিনয় চাকমা, কেতন চাকমা, শান্ত চাকমা, পলাশ চাকমা, সায়রাজ চাকমা, নিলক চাকমা, আশাপুর্ণ চাকমা ও নবোদয় চাকমা৷
এছাড়া উল্লেখিত ঘরে বসবাসরত বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ভাড়াটিয়া ছাত্র - ছাতীদের তত্ক্ষনিক ভাবে নাম ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পাওয়া যায়নি৷
২৪ টি পরিবার ১৬ টি ঘর ও ৮৬ জন লোকের প্রায় ১ কোটি টাকার উর্ধে ক্ষতি হয়েছে৷ খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সামসুল আরেফিন গভীর ভাবে মর্মাহত বলে ক্ষতিগ্রস্থ পরিবারের গুলির প্রতি সমবেদনা জানিয়ে ঢাকা থেকে তার ফেইজ বুক ষ্টেটাস এ জানান । তিনি ঘোষণা দেন ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ অর্থ, শীত নিবারণের জন্য প্রত্যেককে একটি করে কম্বল ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের পর ক্ষতিগ্রস্থদের গৃহনির্মাণ সামগ্রী দেয়া হবে।
আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ১.০০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)