শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সবচে বড় বধ্যভূমিতে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সবচে বড় বধ্যভূমিতে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠির সবচে বড় বধ্যভূমিতে নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: অবশষে বিজয়ের মাস ডিসেম্বরে ঝালকাঠি জেলার সবচে বড় বধ্যভূমিতে নির্মিত হচ্ছে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ।
সোমবার সকালে জেলা শহরের শহীদ স্মরণী সড়কের সুগন্ধা নদীর খেয়াঘাট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের বেইজ ঢালাই উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা ও প্রবীণরা জানান, ঝালকাঠি জেলার সবচে বড় বধ্যভূমি এটি। বর্তমান পৌর খেয়া ঘাট সংলগ্ন সুগন্ধা নদী পাড়ে একাত্তরের ন’মাস অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে লাইনে দাড় করিয়ে পাক-বাহিনী ও তাদের দেশিয় এজেন্ট রাজাকাররা গণহত্যা চালায়। এখানে কমপক্ষে দশ হাজার মানুষকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান।
ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে শহীদ স্মৃতির এ শৌধ নির্মাণ হচ্ছে। এ নির্মাণ কাজের ঢালাই উপলক্ষে দোয়া মোনাজাতে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নারী নেতৃ শারমিন মৌসুমী কেকা, ঝালকাঠির বধ্যভূমি সংরক্ষণ সংগঠন হৃদয়ে একত্তর এর সাংগঠনিক উপদেষ্টা সাংবাদিক পলাশ রায়, সভাপতি হাসান মাহামুদ, পৌর কাউন্সিলর হুমায়ুণ কবির, সাবেক ছাত্র নেতা ইদ্রিস মল্লিক, ছাত্র নেতা মাইনুল ইসলাম মান্নাসহ বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম বলেন, আপতত দেড় লক্ষ টাকা দিয়ে কাজ শহীদ স্মৃতি রক্ষায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা পরিষদ থেকে আরও অর্থ বরাদ্দের মাধ্যমে শহীদ স্মৃতির এ স্তম্ভ সাজিয়ে তোলা হবে।





আর্কাইভ