বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ১৪ বছর পর নতুন নেতৃত্ব পেল সিলেট জেলা ও মহানগর আ’লীগ
১৪ বছর পর নতুন নেতৃত্ব পেল সিলেট জেলা ও মহানগর আ’লীগ
সিলেট প্রতিনিধি :: দীর্ঘ ১৪ বছর পর আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে জমকালো এই ত্রি-বার্ষিক মহা-সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় প্রায় এক ডজন নেতা। আর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে সমঝোতার তথা সিলেকশনের মাধ্যমেই কমিটি ঘোষনা করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
সিলেট জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন। অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি জেলার সাধারণ সম্পাদক হলেন।আর অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।
উল্লেখ্য, মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা