শিরোনাম:
●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

---ঝিনাইদহ প্রতিনিধি  :: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইতে তাতে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানে দাড়িয়েই বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। সেখান থেকে দলটির কার্যালয়ের ভিতরে সমাবেশ করে তারা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করলেন ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু। রবিবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সাজেদা খাতুনকে অসুস্থতা জনিত কারনে ৫০হাজার টাকা এবং ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মৃত. তরিকুল ইসলামের মায়ের নিকট ৫০হাজার টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান মালিতা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম,সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নুরে আলম বিপ্লব, সাবেক যুবলীগ নেতা ফজল মাহমুদ পাভেল, রিপন আহমেদ, জামাল আহম্মেদ, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সংগ্রাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল, মাসুম ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মহেশপুর সীমান্ত থেকে আরো ৬ জনকে আটক করেছে বিজিবি
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর আরো ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাদের আটক করা হয়। বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এসময় সস্তা বাজার থেকে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়। বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারত গিয়েছিল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২’শ ৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করলো বিজিবি।

ওসি ইউনুচের বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন ৩২ পুলিশ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার, হয়রানীসহ নানা অভিযোগের ভিত্তিতে এবার ৩২ পুলিশ সদস্য সাবেক ওসি ইউনুস আলীর বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ নেওয়া তিনজন ব্যক্তি স্বাক্ষ্য দিয়েছেন। শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে স্বাক্ষ্য প্রদান করেন তারা। তাদের সকল বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা পুলিশের আরআরএফের কমান্ডেন্ট তাছলিমা খাতুন, ঝিনাইদহ সার্কেলের এএসপি কনক কুমার দাস। জানা গেছে, ৩২ পুলিশ এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার। কালীগঞ্জ থানায় মো. ইউনুস আলী দায়িত্ব পালন করার সময় এই সদস্যরাও কর্মরত ছিলেন। তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। এসব নিয়ে পুলিশের বিভিন্ন দফতরে অভিযোগ করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এসআই পদমর্যাদার একজন বলেন, আমি ওসি মো. ইউনুস আলীর সময়ে কালীগঞ্জ থানায় দায়িত্ব পালন করতাম। সারারাত ডিউটি করে ফেরার পর সকালে যখন বাসায় ফিরব, ঠিক ওই সময় ফোন দিয়ে একটা স্থানের নাম উল্লেখ করে বলবেন ওখানে ডাকাতি হয়েছে তাড়াতাড়ি যান যান। গিয়ে দেখি কিছুই ঘটেনি। এমন ঘটনা তিনি প্রায়ই অন্যদের সঙ্গেও করতেন। তিনি আরও বলেন, সকালে তিনি থানায় না যাওয়া া পর্যন্ত কেউ থানায় প্রবেশ করতে পারতেন না। ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, সাবেক ওসি ইউনুচ আলীর বিরুদ্ধে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিআইডি বা উচ্চপদস্থরা কেবল বিষয়টি সম্পর্কে জানেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি। উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে ওসি ইউনুস আলীর বিরুদ্ধে পুলিশের বিভিন্ন দফতরে ৪৫টি অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে প্রায় ৭৫ জন সাক্ষীর বক্তব্য গ্রহন করছেন যশোর সিআইডি।

শৈলকুপায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার,পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। সেসময় ফুলহরি ইউপি চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জামিনুর রহমান বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা -১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা অনুপ কুমার বাকচি। রাতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)