শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

---শেখ সাইফুল ইসলাম কবির.বাগেরহাট প্রতিনিধি :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট সহ ১০উপকুলীয় জেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়।পৌষ মাসের প্রথম থেকে ঠাণ্ডার প্রকোপ বেড়েই চলেছে।

প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষরা শীতে কাতর হয়ে পড়েছেন এখনই। আর শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে তারা যাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে।ফুটপাতের বিভিন্ন দোকানে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। এদিকে প্রচন্ড শীতের কারনে শিশু এবং বয়স্কদের বিভিন্ন প্রকার অসুখ দেখা দিয়েছে। গৃহ পালিত পশুর দারুণ কষ্টের পাশা-পাশি খামারিরাও পড়েছেন চরম বিপাকে। সেই সাথে দুঃস্থ্য শীতার্ত মানুষের দূভোগ বাড়ছে চরম ভাবে। সরকারি ভাবে কিছু শীত বস্ত্র বিতরণ করা হলেও সেটা খুব সামান্য। ফলে বেসরকারী এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, এসব শীতার্ত মানুষ।এদিকে, খুলনাসহ দেশের অধিকাংশ জায়গায় মৃদু শৈত্য-প্রবাহ ‘পরশ’ জেঁকে বসতে শুরু করছে। উত্তরে হিমেল হাওয়া এবং ভারি কুয়াশার চাদর মুড়ি দিয়ে বছরের প্রথম শৈত্য-প্রবাহের পরশ নিতে যাচ্ছে দেশ। এসময় রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমজীবী। শীতবস্ত্র না থাকায় অনেকে রাত জেগে খড়-কুটো যোগাড় করে আগুন জ্বেলে রাত পার করার চেষ্টা করছে। এ অবস্থা জেলার অধিকংশ এলাকায়। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা হাপানী, ব্রস্কাইটিস, নিউমোনিয়া, সর্দিজ্বর, সাইনোসাইটিস, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
সিড়র-আইলা বিধ্বস্ত হাজার হাজার পরিবার প্রচন্ড শীতে অবর্ণনীয় কষ্টে রয়েছে। এসব এলাকার মানুষের মাঝে গরম কাপড় পৌছায়নি বললেই চলে। উপকূলীয় অঞ্চলে যাতায়াত ব্যবস্থা দুর্বল বলে এসব অঞ্চলের খবর রাখেনা অনেকেই। এবার শীতে অতিতের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ,খুলনাসহ দেশের অধিকাংশ জায়গায় মৃদু শৈত্য-প্রবাহের সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে দিনের বিভিন্ন সময় উত্তরে হাওয়া প্রবাহিত হতে থাকে। কুয়াশা এবং ধোঁয়াশার কারণে দিনের আলো কিছুটা কম দেখা গেছে। ফলে গতকালও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরেও শীত জেঁকে বসতে শুরু করে। গতকাল খুলনার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ১৫.৫, যশোরে ১১.৮, বাগেরহাটে ১৬.৪ এবং চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এসময় দিনের বেলা আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ ৩ থেকে ৫ ঘন্টা পাওয়া যেতে পারে ও ম্লান সূর্যের কিরণ ৩ থেকে ৪ ঘন্টা পাওয়া যেতে পারে। এ অবস্থা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। শৈত্য-প্রবাহ চলাকালীন সময়ে দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৯ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে রাজশাহী, রংপুর বিভাগের সকল এলাকা ও খুলনা বিভাগের উত্তর-পশ্চিম দিকের জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল এবং যশোর এলাকায় শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে। এসময় দেশের নদী অববাহিকায় কুয়াশা এবং ধোঁয়াশার পড়তে পারে।
সূত্রমতে, তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। হতদরিদ্ররা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। সরকারিভাবে সামান্য কিছু কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা উপকুলীয় জনপদ। শীতের সাথে ঠাণ্ডা বাতাসে নদী তীরবর্তী এলাকার মানুষজন পড়েছে চরম দুর্ভোগে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)