শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ ১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ : চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিটে
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ ১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ : চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিটে
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ ১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ : চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিটে

---১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ আজ: চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিট। আজ ২৬ ডিসেম্বরম বৃহস্পতিবার পৃথিবীবাসীরা এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এ মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্টভাবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোঝিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিষ্কার আকাশে খুবই স্পষ্ট দেখা যাবে।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে তা আংশিক দৃশ্যমান হবে। বিরল অগ্নিবলয়ের দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানায়, বাহরাইনের উরায়ারারের দক্ষিণ-পশ্চিম দিকে বিএসটি সময় ৮টা ৩০ মিনিটে এ সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে বিএসটি ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।

আর সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে মালাক্কা প্রণালিতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বিএসটি ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে সময়ে দেখা যাবে এই সূর্যগ্রহণ:
ঢাকায় সূর্যগ্রহণ শুরু হবে বিএসটি সময় ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে।
ময়মনসিংহে শুরু ৯টা ৬ মিনিটে এবং শেষ ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে।
চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে এবং শেষ ১১টা ৫৮ মিনিটে।
সিলেটে শুরু ৯টা ৩৬ সেকেন্ডে এবং শেষ ১২টা ৩ মিনিটে।
খুলনায় শুরু ৯টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ ১২টা ৮ মিনিট ৬ সেকেন্ডে।
বরিশালে শুরু ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে।
রাজশাহীতে শুরু ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে এবং শেষ ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে।
আর রংপুরে শুরু হবে বিএসটি সময় ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)