সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কাপড়ের রং ব্যবহার করায় রাউজানে ইজি ফুড বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা
কাপড়ের রং ব্যবহার করায় রাউজানে ইজি ফুড বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ইজি ফুড নামে একটি বিস্কুট কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। আজ ৩০ ডিসেম্বর সোমবার বিকালে অভিযানটি পরিচালিতত হয় রাউজান সদর মুন্সিরঘাটাস্থ বটতল এলাকায়।
জানা যায়, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘ দিন ধরে বিএসটিআই অনুমোদন বিহীন কারখানাটি বিভিন্ন রকম বিস্কুট, কেক, পাউরুটি তৈয়ারী করে পাইকারী ভাবে বাজারজাত করে আসছিল।
এছাড়া তৈয়ারী করা বেকারী নাস্তায় কাপড়ে রং ব্যবহার, নোংড়া পরিবেশ, অস্বাস্থ্যকর খাওয়া তৈয়ারীর অপরাধে ইজি ফুডের মালিক মোহাম্মদ গোলাপকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় জব্দ করা হয় নোংড়া মাখন, বিভিন্ন প্রকৃতির রং, মেয়াদ উর্ত্তীন্ন বিস্কুট। পরে ভ্রাম্যমান আদালত জব্দ করা মালামাল ধংস করে ফেলে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা