বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » পুরোনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী
পুরোনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী
ঢাকা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও পুরাতন বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন।
বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বাসসকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’
‘টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরানো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তাঁর কাছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরাতন বছরের সব কাজ শেষ করেছেন।’ সূত্র :বাসস





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব