শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহরে আট হাজার মানুষের পারাপার ভরসা বাঁশের সাঁকো
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহরে আট হাজার মানুষের পারাপার ভরসা বাঁশের সাঁকো
রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে আট হাজার মানুষের পারাপার ভরসা বাঁশের সাঁকো

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত অবহেলিত জনপদ প্রত্যন্ত অঞ্চল হান্ডিয়াল ইউনিয়ন। ইতোপূর্বে পাবনা-৩ এলাকার সাবেক সাংসদ (১৯৯৬-২০০১) ওয়াজি উদ্দিন খান মহান জাতীয় সংসদে বলেছিলেন ‘মাননীয় স্পিকার চাঁদ যাওয়া সম্ভব, কিন্তু আমার হান্ডিয়ালে যাওয়া সম্ভব নয়’ সেই হান্ডিয়ালে যাবার জন্য নানা ফাইল চালাচালি করে চাটমোহর-হান্ডিয়াল-মান্নাননগর রাস্তার কাজ পাশ করাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তার বদৌলতে ২০১৮ সালে নির্মাণ শেষে চালু হয় চাটমোহর-মান্নাননগর সড়ক। সড়কটির নামকরণও করা হয় বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ওয়াজি উদ্দিন খানের নামে। হান্ডিয়ালের অবহেলিত গ্রাম বড় বেলাই, হাসুপুর, কেশবপুর, ঘোষ বেলাই, দাস বেলাই ৫/৬ টি গ্রামের প্রায় ৭/৮ হাজার মানুষ প্রতিদিন পারাপার হয় বড়বেলাই কাটাখালী লাওদারা বাঁশের সাঁকো দিয়ে। সাইকেল, ভ্যানও চলাচল করে ওই সাঁকোর উপর দিয়ে। উপজেলার অধিকাংশ ইউনিয়নে রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট নির্মিত হলেও সরকারি কোন দপ্তরে উন্নয়নে নাম নেই হান্ডিয়াল কমিউনিটি ক্লিনিক থেকে বড়বেলাই-সুলতানপুর রাস্তা।

বড় বেলাই গ্রামের মেছের আলী জানান, আমার বয়স এখন ৭৫ বছর। ‘ছোট বেলা থেকেই লাওদারা জোলা গামছা পড়ে পার হয়ছি। তারপর বাঁশের সাঁকো। ভোটের সময় ব্রীজ আর রাস্তা কর্যে দিব্যার কথা কয়্যা ভোট লিছে, কিন্তু ওই পর্যন্তই’।

স্কুল ছাত্রী নাদিরা জানায়, বর্ষার সময় পানি বেশী থাকলে ভোট নৌকায় পার হই। আর খরার সময় সাঁকোতে। মাঝে মাঝে ভয়ও করে। অনেক ছোট-ছোট ছেলে মেয়েরা স্কুলে যায়।

চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসহাক আলী মানিক জানান, ৮০ সালে চাটমোহরে আসার আগ পর্যন্ত যেমন দেখেছি এখনও সেই রকমই দেখছি লাওদারা জোলা আর রাস্তা। উপজেলার অনেক জায়গা উন্নয়নে বদলে গেলেও বড় বেলাই গ্রামের লাওদারা জোলার উপর ব্রীজ হয়নি এমনই ওই সাঁকোর উপর দিয়ে পার হয়ে যে রাস্তায় উঠতে হয় সে রাস্তাও পাকা হয়নি। আমার নিজস্ব এলাকা হিসেবে নয় হান্ডিয়াল ইউনিয়নের একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি চাই দ্রুত লাওদারা জোলার উপর একটি ব্রীজ নির্মাণ এবং বড়বেলাই-সুলতানপুর রাস্তাটি পাকাকরণ করা হোক।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)