শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘন কুয়াশায় ত্রিশালে ৩ বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত-১ : আহত-৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘন কুয়াশায় ত্রিশালে ৩ বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত-১ : আহত-৫
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘন কুয়াশায় ত্রিশালে ৩ বাস ও ২ ট্রাকের সংঘর্ষে নিহত-১ : আহত-৫

ছবি তিন বাস ও দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের : ময়মনসিংহ প্রতিনিধি।ময়মনসিংহ প্রতিনিধি :: ঘন কুয়াশায় ময়ময়নসিংহের ত্রিশালের কাজির শিমলা এলাকায় তিন বাস ও দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস চালকের সহকারী আবুল হোসেনের (৪০) নিহত হয়েছে। নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি শেরপুর জেলায়। এ ঘটনায় আরো পাঁচজন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনার পর মহাসড়কের একপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস সামনের বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, এসময় ওই বাসের পেছনে অপর আরেকটি বাস তার পেছনে অপর ট্রাক তার পেছনে আরো একটি বাসের ধাক্কা লাগে।

এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাস চালকের সহকারী আবুল হোসেনসহ ৬ যাত্রী গুরতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত বাস চালকের সহকারী আবুল হোসেন মারা যান। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান তিনি।

হালুয়াঘাটে ছেলের হাতে মা খুন

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়িতে বসে মাছ কাটার সময় হাতের দা কেড়ে নিয়ে কুপিয়ে মা ফিরোজা খাতুন (৫০)কে হত্যা
করেছে তার ওরসজাত সন্তান সাদিকুল ইসলাম ছাব্বির (২৫)।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত ঘাতক সাদিকুল ইসলাম ছাব্বির পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি গ্রামের সাবদুল হাই এর স্ত্রী ফিরোজা খাতুন নিজ বাড়িতে মাছ কাটার সময় বুধবার দুপুরের দিকে তার ওরসজাত সন্তান সাদিকুল ইসলাম ছাব্বির তার মায়ের হাতে থাকা মাছ কাটার দা কেড়ে নিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ একাধিক ব্যক্তি জানায়, সাদিকুল ইসলাম ছাব্বির মানসিক ভারসাম্যহীন ছিল, দুপুরের দিকে মায়ের হাত থেকে দা কেড়ে নিয়ে হাতে ও মাথায় কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।তারা দ্রুত অভিযুক্ত সাদিকুলের গ্রেফতার দাবি করেন।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ছেলের হাতে মা নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আর অভিযুক্ত সাদিকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ