মঙ্গলবার ● ২৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহজাদপুরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ঘরে, ১পরিবারের ৩ নিহত-আহত ২
শাহজাদপুরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ঘরে, ১পরিবারের ৩ নিহত-আহত ২

সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি::সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ঘরের উপর উল্টে পরে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে ৷ এঘটনায় আহত হয়েছে অন্তত্য ২ জন ৷ ২৬ জানুয়ারী মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর নব কুমার ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলো-দ্বারিয়াপুর গ্রামের আবু বক্কার (৩০) স্ত্রী আদরি খাতুন (২৬) ও ছেলে সাবি্বর আহমেদ (৬)৷ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া উর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক জানান,যশোর থেকে গুড় বাহী একটি শাহজাদপুর উপজেলা সদরে আসছিলো ৷ পৌর শহরের দ্বারিয়াপুর ব্রীজ এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্র হারিয়ে একটি ঘরের উপর উল্টে পরে৷ এ সময় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়৷ মজনু ও সৌরভ নামের ২ জন আহত হয়৷ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া উর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে৷
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার প্রশাসন থেকে নিহতদের দাফনের জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে ৷
আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ১.০০মিঃ





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু