শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান

---রাঙামাটি :: পার্বত্য এলাকার মেধাবী শিক্ষিত যুব সমাজকে গড়ে তুলতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা বৃত্তি চালু করেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পরিষদ হতে বৃত্তির টাকা পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃত্তি একটি জ্ঞান ও মেধার অমূল্য সম্পদ। আর এ সম্পদের তালিকায় তোমরা যুক্ত হয়েছো। শিক্ষাকে যথাযথভাবে সুব্যবহারের মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী দিন গুলোতে রাজনীতিতেও কোন অশিক্ষিত লোকের স্থান হবে না। আপনি যত শিক্ষিত হবেন তখন আপনা আপনি বলে দেবে আপনি কোথায় যাবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, রাঙামাটি জেলা পরিষদ যে শিক্ষা বৃত্তি চালু করেছে তা আগামী দিন গুলোতে আরো বাড়ানো গেলে আরো বেশী ছাত্র ছাত্রী এই বৃত্তি গ্রহণ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
আজ সোমবার ২৭ জানুয়ারী রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এ কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।
দীপংকর তালুকদার আরো বলেন, পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার স্কুল বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণ সহ শিক্ষার বিস্তারে নানামুখী উদযোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন দীপংকর তালুকদার।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সভাপতির বক্তব্যে বলেন, রাঙামাটি জেলা পরিষদ প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা উপবৃত্তি প্রদান করে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করছে। এই বৃত্তিতে কোন প্রকার আত্মীয়করণ ও দলীয় করণের সুযোগ নেয়া হয়নি। মেধার ভিত্তিতে মেধাবী ছাত্র ছাত্রীকে তার শিক্ষা বিস্তারে আরো উৎসাহিত করে তোলার জন্য জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই বৃত্তির টাকা অল্প হলেও এই টাকা দিয়ে তারা যাতে কিছুটা নিজের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পরিষদ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রথম বারের মতো একটি বৃত্তি চালু করেছে। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে এই বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, বিষয় ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৫ হাজার টাকা করে মোট ৫০ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৫ হাজার টাকা করে ২৫ জন, স্নাতক শিক্ষার্থীদেরকে ৮ হাজার টাকা করে ২৫ জন, স্নাতক (সম্মান) ৮ হাজার টাকা করে ২৫ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২৫ জন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩

আর্কাইভ