শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার এর যাত্রা শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার এর যাত্রা শুরু
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার এর যাত্রা শুরু

---রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পুরকৌশলীদের কনক্রিট গবেষণাধর্মী সংগঠন ‘আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এ.সি.আই.) স্টুডেন্ট চ্যাপ্টার’-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ ২৭ জানুয়ারি সোমবার ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত সাক্ষাৎ হয়। এ সময় পুরকৌশল বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে ২০১৯-২০ সনের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. জোবায়ের হোসেন তাকি এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েটই একমাত্র এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার খুলতে সক্ষম হয়েছে। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছিয়া খানম মীম, আজহারুল ইসলাম, শাহরিয়ার ইবনে বাশার, লামিয়া ইসলাম লিয়া এবং সহ-সম্পাদক হিসেবে আসিফ মোহাম্মদ সামী ও রাকিব হোসেন, অর্থ সম্পাদক হিসেবে মোছাঃ জারিন তাসনিম, সহ-অর্থ সম্পাদক হিসেবে আনিকা ফারজানা, প্রচার সম্পাদক হিসেবে মুস্তাক আহমেদ, সহক-প্রচার সম্পাদক হিসেবে মো. নাজমুস সাকিব অপি নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সামিউল হাসান শান্ত, সুজিত বাসাক, জোবায়ের হোসেন মাহিন নির্বাচিত হন।
প্রসঙ্গত, এসিআই বা আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট হল একটি প্রযুক্তিনির্ভর প্রায়োগিক প্রতিষ্ঠান যারা সারাবিশ্বের সকল ধরণের কনক্রিট টেস্টের নিয়ম-কানুন তথা স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। এছাড়া বিশ্বব্যাপী কনক্রিট সম্পর্কিত জ্ঞানের চর্চা ও প্রচার-প্রসারের নিমিত্তে বিশ্ববিদ্যালয়সমূহে স্টুডেন্ট চ্যাপ্টার খোলার ব্যবস্থা করে থাকে। যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। এর ফলে একজন শিক্ষার্থী এক বছরের ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপের মাধ্যমে তাদের ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ, ফেলোশিপ, স্কলারশিপ, জব, রিসার্চ ফ্যাসিলিটিসহ এসিআইয়ের সকল গবেষণাপত্র পড়ার পথ সুগম হবে। এরই মাধ্যমে চুয়েটের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে গবেষণা ও পেপার পাবলিশিং-এর অবারিত সুযোগ ও সম্ভাবনার দ্বার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)