শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৩ ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৩ ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে ৩ ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম আগামী ফেব্রুয়ারির তিন তারিখ থেকে শুরু হবে।
উপজেলায় যেসকল মুক্তিযোদ্ধারা অনলাইনে আবেদন করেছেন এবং ভাতাভোগী অভিযুক্ত ব্যাক্তিদের যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় আনা হবে বলে গত ১৬ জানুয়ারি এক সভায় রেজুলেশন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আঃ আজিজ মল্লিক ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনসহ গন্যমান্যে ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধারা ৩০ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। উপজেলার ৬টি ইউনিয়নে অনআইনে ১৯১জন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন। রেজুলেশনের উল্লেখ করা হয়,২০১৯ সালের ১ জুলাই পটুয়াখালী জেলা প্রশাসকের পত্র মোতাবেক মির্জাগঞ্জ নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার বিষয়ে আলোচনা করা হয়। মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই উপজেলায় সর্বত্র মাইকিং করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি উপজেলার মাধবখালী ইউনিয়ন ও মির্জাগঞ্জ ইউনিয়নে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং ৪ ফেব্রুয়ারি আমাড়াগাছিয়া ইউনিয়ন,দেউলী সুবিদখালী ইউনিয়ন,কাকড়াবুনিয়া ইউনিয়ন ও মজিদবাড়িয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মোঃ সরোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জে যারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন তা সুষ্ঠু ভাবে যাচাই বাছাই সম্পন্ন এবং যেসকল মুক্তিযোদ্ধাদের ব্যাপারে অভিযোগ রয়েছে তাদের কাগজপত্র যাচাই বাছাই ও সুষ্ঠু তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

মির্জাগঞ্জে উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পটুয়াখালী :: পটুয়াখালীর মির্জাগঞ্জে উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়েরর মাঠ প্রানগনে পবিত্র কুরআন তিলয়াত ও গীতা পাঠের মধ্যেদিয়েই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. আবদুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আতাহার উদ্দিন গাজী।

বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক, আঃ রাজ্জাক এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য, মো. রুহুল আমিন কবির, মো. আব্দুল ছালাম জোমাদ্দার, ডা. আব্দুর রশিদ খান, ও সাবেক মেম্বর মো. ইছমাইল হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষার্থীদের মাঝে কলম ও ফুল উপহার প্রদান করা হয়। দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই অনুষ্ঠানে শেষ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)