শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন
প্রথম পাতা » গাইবান্ধা » শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন

---গাইবান্ধা :: গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে লিটলম্যাগের পথিকৃত কবি সরোজ দেব সম্পাদিত সাহিত্য ও শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
শব্দ’র ফেব্রুয়ারির এই সংখ্যাটি ৪৮ বছরের অব্যাহত প্রকাশনার প্রথম সংখ্যা। বইটি প্রচ্ছদ করেছেন তরুণ শিল্পী কবি কিংশুক ভট্টাচার্য। ১৭৬ পৃষ্ঠার এই নান্দনিক সংখ্যাটিতে ছড়া, কবিতা, গল্প, অনুগল্প, বই ও পত্রিকা বিষয়ক আলোচনাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন বাংলাদেশ, ভারতের খ্যাতিমান ও নবীন লেখকরা।
গাইবান্ধা লেখক ফোরামের আহবায়ক অধ্যাপক কবি ইবনে সিরাজের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা আবু জাফর সাবু, সরোজ দেব, দেবাশীষ দাশ দেবু, সুলতান উদ্দিন আহমেদ, সদস্য সচিব মোদাচ্ছেরুজ্জামান মিলু, সদস্য জিয়াউল হক কামাল, শাহনাজ আমিন মুন্নি, কবি সোহেল রানা ও শুভ আকন্দ প্রমুখ।
মোড়ক উন্মোচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা লেখক ফোরামের সদস্য পিটু রশিদ, উত্তম কর্মকার, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, রানা পাপুল, বিশ্বজিৎ কুমার প্রমুখ। কবি সরোজ দেবকে নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন শাহনাজ আমিন মুন্নি।
প্রতিমাসেই লেখক ফোরামের সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হবে। এছাড়া কোন লেখকের বই প্রকাশিত হলে গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

গাইবান্ধায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪২২৩ জন

গাইবান্ধা :: আগামী কাল সোমবার সারাদেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবার গাইবান্ধা জেলা থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন জানান, গাইবান্ধা জেলায় এবার ৭২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ১৫১, দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২১৫ জন, ভোকেশনাল ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৮৯ ও দাখিল (ভোকেশনাল) ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮জন। মোট ৭২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২২৩ জন। তিনি আরও জানান সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে।





আর্কাইভ