শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গা ক্যাম্পের উঠতি বয়সীদের অপরাধে জড়াতে বাধ্য করছে আল-ইয়াকিন
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গা ক্যাম্পের উঠতি বয়সীদের অপরাধে জড়াতে বাধ্য করছে আল-ইয়াকিন
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা ক্যাম্পের উঠতি বয়সীদের অপরাধে জড়াতে বাধ্য করছে আল-ইয়াকিন

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প-৪ এর হেড মাঝি মোহাম্মদ হোছনের মাধ্যমে উঠতি বয়সী সাধারণ রোহিঙ্গাদের তালিকা নিয়ে জোর পূর্বক অপরাধ কর্মকান্ডে বাধ্য করছে আল-ইয়াকিন সদস্যরা। কেউ অবাধ্য হলে টর্চার করা হচ্ছে এমনকি খুন পর্যন্ত করা হয়। যার ফলে দিন দিন স্বজন হারাচ্ছে সাধারণ রোহিঙ্গারা। নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানিয়েছে এসব তথ্য।
সূত্রে জানা গেছে, মংডু ওয়ালিদং এলাকার বাসিন্দা বর্তমানে ক্যাম্প-৪ এ অবস্থানরত সক্রিয় আল-ইয়াকিন সদস্য মীর আহমদের ছেলে মো: রফিক আলম (৪০), মীর আহমদের ছেলে জয়নাল উদ্দিন (২৬) এবং শফিক আলম (৪০) ক্যাম্প কেন্দ্রিক হত্যাকান্ড, সন্ত্রাসী কার্যকলাপসহ সব ধরণের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে ইতোপূর্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অস্ত্রসহ আটক কমান্ডার আবুল কালামের বাহিনীর সদস্য। এছাড়াও ক্যাম্প গুলোতে এধরণের অসংখ্য বাহিনী রয়েছে যাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা আছে হেড মাঝিদের। এমন তথ্যও তিনি নিশ্চিত করেছে সূত্র।
সুত্র আরও জানায়, এসব আল-ইয়াকিন সদস্যদের অপরাধ কর্মকান্ডে সামিল না হলে মেরে ফেলা হয় সাধারণ রোহিঙ্গাদের। ক্যাম্প-৬ এর ‘নৌকা ফিল্ড’ নামক একটি স্থানে নিয়ে গিয়ে টর্চার করা হয়। এধরণের গত কিছুদিন পূর্বেও ক্যাম্প-১৭ থেকে মোহাম্মদ আলম (৪০) নামে একজনকে হত্যা করা হয়। যা কোন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়নি।
আল-ইয়াকিন সদস্যদের অত্যচার থেকে জীবনে বেঁচে থাকতে ক্যাম্প থেকে সাগরপথে মালেয়শিয়া ও ভারতে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা সদস্যরা। সম্প্রতি তাদের দলে যোগ না দেওয়ায় হত্যার হুমকি দিলে স্ত্রী ও সন্তানদের ক্যাম্পে রেখে ক্যাম্প-৪ থেকে ভারতে পালিয়ে গেছে কাছিম আলীর ছেলে হাছন আলী (২৬) ও আজিজুর রহমানের ছেলে জমির হোছন (২০)।
একই ভাবে আল-ইয়াকিন সদস্যদের সাথে যেতে অনিচ্ছুক মনিরুজ্জামানের ছেলে নুর ইসলাম, আলী মিয়ার ছেলে আলী আহমদ, আবুল হোছন, ছৈয়দ আলমসহ আরো বেশ কিছু রোহিঙ্গা সাগর পথে মালেয়শিয়া যেতে ব্যর্থ হওয়ায় বর্তমানে ক্যাম্প থেকে পালিয়ে আছে।
এদিকে আল-ইয়াকিন সদস্যরা দেশ উদ্ধারের কথা বলে রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিয়ে উঠতি বয়সীদের নিয়ে গেলেও মগবাগীদের সাথে যুক্ত হয়ে রাখাইন থেকে ইয়াবা নিয়ে আসে প্রতিনিয়ত। ওই সময় কখনো কখনো মিয়ানমারের সীমান্তরক্ষীর সাথে মুখোমুখি হলে উঠতি বয়সীদের সামনে ঠেলে দিয়ে আল-ইয়াকিন সদস্যরা মগবাদীদের সহযোগিতায় পালিয়ে আসতে সক্ষম হয়। ক্যাম্পের পরিবেশ শান্ত রাখতে এধরনের চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে ভুক্তভোগী রোহিঙ্গারা। যাদের অধিকাংশই প্রাণভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায় না।
এ বিষয়ে জানতে ক্যাম্প-৪ এর মাঝি মোহাম্মদ হোছনের সাথে যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন বলেছেন, ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। এ ধরণের তথ্য এখনো পর্যন্ত পাননি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।





আর্কাইভ