শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর : আহত-৪
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর : আহত-৪
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর : আহত-৪

---গাইবান্ধা :: গাইবান্ধা সদরের খামার বোয়ালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর, অর্থ লুটপাট ও মারপিটের ঘটনায় ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় সদরের খামারবোয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী আঃ জলিল মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাধ চলে আসছিল, এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকালে আঃ জলিল ও তার পরিবারের লোকজন আকষ্মিক ভাবে দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের বসতবাড়িতে হামলা করে। বাড়িঘর ভাংচুর ও আসবাবপত্র লুটপাট করে।

এতে বাঁধা দিলে আলমগীর হোসেন, নুরুন্নাহার বেগম, ময়না বেগম ও লাবনী আক্তার হামলার স্বীকার হন। আহতরা গুরুতর অসুস্থ ও আতœচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসিলে হামলাকারী পালিয়ে যায়। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতি সম্মেলন অনুষ্ঠিত
গাইবান্ধা :: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা শাখার সম্মেলন আজ শনিবার সিপিবি জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ-সভাপতি কল্লোল বনিক ও সদস্য আরিয়ফুল ইসলাম নাদিম।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের ৬কোটি মানুষই ক্ষেতমজুরসহ গ্রামীন মজুর। সংখ্য গরিষ্ঠ এই জনগোষ্ঠী সমাজে সরবচেয়ে অবহেলিত, বঞ্চিত, অত্যাচারিত। তারা সাংবিধানিক স্বীকৃত মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। রাষ্ট্রের এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে বর্তমান সরকার তথাকথিত উন্নয়নের ফিরিস্তি দিয়ে বেড়াচ্ছেন। বক্তারা বলেন, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে লুটপাটের রাজত্ব কায়েম করে এই সরকার ফ্যাসিবাদী রুপ ধারণ করেছে। বক্তারা অবিলন্বে ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালু করে ক্ষেতমজুরসহ গরিব মানুষকে ৫টাকায় চাল, আটা, চিনি লবন, কেরোসিন ১৫টাকা তেল ৩০টাকায় সরবরাহের দাবি জানান। সম্মেলনে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশ্যাল, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়,উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন,সিপিবি পলাশবাড়ি শাখার সাধারণ সম্পাদক আদিল নান্নু, ক্ষেতমজুর নেতা ওয়াহেদুন্নবী মিলন, নিবারণ, গোলজার, সাবেক ছাত্রনেতা প্রদীপ বর্মন, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমূখ।
এর আগে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ করে সিপিবি জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে হাজী একরাম হোসেন বাদলকে সভাপতি ও তপন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতি জেলা কমিটি গঠন করা হয়।

দারিয়াপুরে অগ্নিকাণ্ডে ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলায় বাড়িতে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ পাঁচ লক্ষাধিক টাকার মালা-মাল পুড়ে ভষ্মিভূত হয়েগেছে। বৃহস্পতিবার ওই উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর পশ্চিম পাড়া গ্রামের ইউনুস আলী ও রবিজল মিয়ার গোয়াল ঘরে রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সম্পন্ন বাড়িতে। এতে ২টি গোয়াল ঘর, ১টি থাকার ঘর, ৫টি গরু,ধান-চাল, স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালা-মাল পুড়ে ভষ্পিভূত হয়ে যায়। সেই সাথে এক এস এস সি পরীক্ষার্থীর প্রবেশ পত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ওই শিক্ষার্থী তার পরীক্ষা নিয়ে খুব দুর্চিন্তায় রয়েছে।
এলাকাবাসী ছুটে এসে দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আগুন নিভাতে গিয়ে ২জন আহত হয়। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন করেছেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা পার্টির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাদেকুল ইসলাম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)