রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর এক সদস্য আটক
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ এর এক সদস্য আটক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সুভাষ চাকমা নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
আজ রবিবার সাড়ে তিনটার দিকে উপজেলার শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল উপজেলার শুকনাছড়ি এলাকায় অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থেকে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ইউপিডিএফ সন্ত্রাসীরা টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীও গুলি শুরু করলে টিকতে না পেরে সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
এসময় তার কাছ থেকে ১টি শর্টগান, ২১ রাউন্ড গুলি ও একটি সাব মেশিনগানের গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১