শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৪০টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা মূলক বাছাই কমিটি এই প্রতিযোগিতার আয়োজনে করে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অক্সফার্ম ইন বাংলাদেশ ও চ্যানেল আইয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভ’মিকাই মুখ্য এই বিষয়ের উপর শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, ইউডিএফ শোভন কুমার সাহা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সুমন কুমার সমর, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আ খ ম ফররুখ আহন্মেদ প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আত্রাইয়ে এ্যাম্পল ইনজেকশনসহ এক মাদক কারবারি আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ শহিদুল ইসলাম (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ ।

আটককৃত শহিদুল ইসলাম উপজেলার শাহাগোলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে শহিদুলকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এবং বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আত্রাই (নওগা) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ উজ্জল সরকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীক আটক করেছে আত্রাই থানা পুলিশ ।

আটককৃত উজ্জল সরকার উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্রী গকুলের ছেলে।

মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর ও এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে উপজেলার হাটকালুপাড়া এলাকা থেকে উজ্জলকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)