শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » পাপিয়া’র সঙ্গে তোলা ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় থানায় জিডি করেছে স্মৃতি
প্রথম পাতা » চট্টগ্রাম » পাপিয়া’র সঙ্গে তোলা ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় থানায় জিডি করেছে স্মৃতি
রবিবার ● ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাপিয়া’র সঙ্গে তোলা ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় থানায় জিডি করেছে স্মৃতি

---সংবাদ বিজ্ঞপ্তি :: আজ রবিবার ৮ মার্চ বাংলাদেশ মিডিয়া গাইড নামের একটি ই-মেইল থেকে মোস্তারী মোরশেদ স্মৃতি যুগ্ন আহব্বায়ক, আওয়ামী মহিলা যুবলীগ, চট্টগ্রাম মহানগর, প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নরসিংদী যুব মহিলা লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আলোচিত শামীমা নূর পাপিয়া ও অন্যান্য নেত্রীবৃন্দের সাথে গনভবনে তোলা ছবি দিয়ে আমার নামে ও আমার পরিবারের নামে গত ২ দিনে দুইটি মিথ্যা সংবাদ “দৈনিক সকালের সময়” সহ কয়েকটি অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়, শিরোনাম গুলো হচ্ছে “পাপিয়ার আরো এক ভয়ংকর সহযোগী স্মৃতি এখন চট্টগ্রামের কারা পরিদশক” এবং “পাপিয়ার পাপ কাজের সহযোগী চট্টগ্রামের মহিলা নেত্রী স্মৃতি”

প্রকাশিত সংবাদ দুটি সম্পূর্ণ ভীত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। মিথ্যা সংবাদ প্রকাশ করার আগে আমার সাথে যোগাযোগ করলে আমি বলেছি,
“প্রকাশিত সংবাদের ছবি গুলো গত বছর ২০১৯ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ পূর্বক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত এর সময় অন্যদের সাথে গনভবনে ছবিটি তোলা হয়েছিল। ব্যক্তিগত ভাবে পাপিয়াকে আমি চিনি না, তার সাথে আমার কোন যোগাযোগ ও ব্যক্তিগত কোন ছবি নাই।

সেদিন সবার অনুরোধে আমি গনভবনে সেলফিটি তুলি যা পরে প্রাক্তন সংসদ সদস্য- ‘সাবিনা আক্তার তুহিন’ ছবিটি ওনার ব্যক্তিগত ফেইসবুক পেইজ-এ আপলেড করেন। একটি অনুষ্ঠানে গেলে বিভিন্ন মানুয়ের সাথে দেখা হয়, কথা হয় পরিচিত অনেকেই ছবি তুলে আমিও তুলি, এটি খুব সাধারন একটি ব্যাপার”

আমার এই বক্তব্য নেয়ার পরও আমার বক্তব্যের কোন লাইন প্রকাশ না করে, আমাকে হয়রানি ও আমার মান হানি করার জন্য তারা নিজে থেকে মনগড়া সংবাদ প্রকাশ করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন সময় আমার কাছ থেকে সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এই মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমাকে দেশবাসীর কাছে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে ভূলভাবে উপস্থাপন এবং পরিবারের সম্মান নষ্ট করাই ছিল তাদের মূল লক্ষ্য।

গতকাল শনিবার (৭ মার্চ-২০২০ ) চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছি। জিডি নং ২৯৭। জিডিতে মিথ্যা সংবাদ প্রকাশকারীর নাম নজরুল ইসলাম ও তার প্রাতিষ্ঠানিক পরিচয় প্রকাশ করেছি। ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি।
২০১১ সাল থেকে আমি আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত। যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর এর শুরু থেকে আমি যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। ওমেন চেম্বার অব কমার্সের পরিচালক, সফল নারী উদ্দোক্তা ও সম্প্রতি কারা পরিদর্শকের দায়িত্ব পেয়েছি। স্বক্রিয়তা আর আদর্শ এবং কর্তব্যপালনে কথনো পিছুপা হইনি। র্দীঘ ৯ বছর ধরে আমি রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমার জন্য কোন নেতা ফোন করে আমাকে পদ দিতে বলেনি। আমি রাজপথের কর্মী, আমার কাজই আমাকে পদ দিয়েছে। আমি হাসিনা মহিউদ্দীন আন্টিকে মায়ের মত সম্মান করি তাছাড়া আমি সম্মান নিয়ে চলতে পছন্দ করি। আমি কখনও কারো কাছ থেকে অনৈতিক কোন সুবিধা আদায় করিনি।

আমার স্বামী মোঃ বেলাল হোসেন কখনো বিপথগামী বা ভিন্নমতাদর্শের ছিনেল না। উনার পৈতৃক বাড়িটিতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিল। এ বিষয়ে আরো বিস্তারিত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি- মাহতাব উদ্দীন বর্ননা করতে পারবেন।

পরিশেষে বিনয়ের সাথে সাংবাদিক ভাই-বোন দের বলছি, আমাকে অপমানিত করার জন্য পাপিয়া সংশ্লিষ্ট কোন মিথ্যা সংবাদ কারো দৃষ্টিগোচর হলে তা মুছে ফেলার আহবান করছি।





আর্কাইভ