শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » সুস্থ্য হতে সহযোগিতা চান ক্যান্সারে আক্রান্ত-আনিছ
প্রথম পাতা » পাবনা » সুস্থ্য হতে সহযোগিতা চান ক্যান্সারে আক্রান্ত-আনিছ
শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুস্থ্য হতে সহযোগিতা চান ক্যান্সারে আক্রান্ত-আনিছ

---পাবনা জেলা প্রতিনিধি :: দুই বছর আগেও সুস্থ ছিলেন আনিছ। অটোভ্যান চালিয়ে চার সদস্যের পরিবারের খরচ চলে যাচ্ছিল। এক ছেলে সোহাগ (৪) ও এক মেয়ে সুমি (৯) কে নিয়ে দুঃখ-কষ্টে দিন কাটালেও সুখের অভাব ছিল না। ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মুখ বুঁজে সহ্য করতেন। হঠাৎ করেই সুখের সংসারে দেখা দেয় অমাবস্যার ঘোর অন্ধকার। আনিছের কিডনীতে পাথর ধরা পড়ে। অপারেশন করার পর কিছুদিন সুস্থ ছিলেন। সে ধাক্কা কাটিয়ে না উঠতেই গত ৫/৬ মাস আগে পাকস্থলীতে টিউমার ধরার পরে তার।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের মোঃ জুলমত সরদারের ছেলে দরিদ্র আনিছ আলী (৩২)। অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন। এর মাঝে হঠাৎ করেই কিডনীতে পাথর ধরা পড়ে তার। সেখান থেকে পাকস্থলীতে ধরা পড়ে টিউমার। সর্বশেষ অপারেশন করার পর শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যধি ক্যান্সার। ভিটেমাটি, গবাদি পশু যা ছিল চিকিৎসা করাতে গিয়ে সব বিক্রি করে এখন নিঃস্ব দুই সন্তানের জনক আনিছ। অর্থাভাবে বন্ধ হতে বসেছে তার চিকিৎসা। সংসার চলছে প্রতিবেশি স্বজনদের দেয়া সহযোগিতায়।

এরপর পাবনা ও রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে জানান, আনিছের শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যধি ক্যান্সার। এর মাঝে চার মাস আগে টিউমার অপারেশন করলেও মুক্তি মিলছে না ক্যান্সারের হাত থেকে। প্রতিমাসে দিতে হচ্ছে কেমো। রাজশাহীতে গিয়ে প্রতিবার কেমো দিতে খরচ হচ্ছে প্রায় ২০ হাজার টাকা। ইতিমধ্যে আনিছের শরীরে ৬টি কেমো দেয়া হয়েছে।

আনিছ জানান, দুই বছর ধরে এসব রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। অটোভ্যান, গরু আর জমিজমা বিক্রি করে এখন নিঃস্ব তিনি। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। সংসার চলছে অন্যের সাহায্য সহযোগিতায়। যেখানে প্রতিদিনের খাওয়ার যোগানই দায়, সেখানে এমন মরণব্যধির চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা অবস্থা তাদের। তারপরও আনিছ স্বপ্ন দেখেন সুস্থ হবার। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন আনিছের পরিবার। সবার সহযোগিতা ও ভালবাসায় সুস্থ্য হতে পারেন আনিছ।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন-আনিছ, মোবাইল-০১৭২৭-৮৪৭৮৪০ (বিকাশ)।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)