শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » গাজিপুর » করোনা প্রতিরোধে গাজীপুর পাসপোর্ট অফিসে হাত ধোয়ার ব্যবস্থা
করোনা প্রতিরোধে গাজীপুর পাসপোর্ট অফিসে হাত ধোয়ার ব্যবস্থা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা লোকদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ সালেহ উদ্দিন অফিসে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন।
গাজীপুর টাউনের টাংকির পাড় অবস্থিত গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রবেশ মুখে গিয়ে দেখা যায়, বেসিনে সাবান ও হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। দোতলায় সহকারী পরিচালকের রুমের প্রবেশ মুখে বেসিনেও হ্যান্ডওয়াশ রাখা হয়েছে। আগত ব্যক্তিরা সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালভাবে হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন। এ প্রসংশনীয় উদ্যোগে অফিসে আসা ব্যক্তিরা খুশি হয়েছেন।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মোঃ সালেহ উদ্দিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার ও মাস্ক পরার পরামর্শ দিয়েছে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও জ্বর আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, এখন থেকে আমার অফিসে প্রবেশ করার আগে সকলকে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করে ধুতে হবে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন