শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা সন্ত্রাসীদের হুমকিতে ঘরছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় কৃষক পরিবার
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা সন্ত্রাসীদের হুমকিতে ঘরছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় কৃষক পরিবার
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা সন্ত্রাসীদের হুমকিতে ঘরছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় কৃষক পরিবার

রোহিঙ্গা সন্ত্রাসীদের প্রতীকি ছবিপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া তেলীপাড়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-৭ এর রোহিঙ্গা সন্ত্রাসীদের অব্যাহত হুমকি আর অস্ত্রের মহড়ায় নিরাপত্তাহীনতায় নিজেদের ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় কৃষক পরিবারের সদস্যরা।

জানা গেছে গত ১৬ মার্চ ভোরে কৃষক আব্দুস সাত্তারের ৬০ শতক ফসলা ধানের চারা উপড়ে ফেলেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত ১৫ জন রোহিঙ্গা দুর্বৃত্তসহ অজ্ঞাতনামা আরো ২০/২২ জনের নামে উখিয়া থানায় মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত কৃষক উখিয়ারঘাট তেলীপাড়ার মৃত জাফর আলমের ছেলে আবদুস সাত্তার।

এজাহার সুত্রে জানা গেছে, ১৬ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে ক্যাম্প-৭ এর মাহমদুল হক হাসানের ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী মৌঃ রফিক, খাইরুল আমিনের ছেলে হেডমাঝি মুহিদুল্লাহ, হেডমাঝি ছৈয়দ নুর, মীর আহমদের ছেলে ছৈয়দ আকবর, ছানাউল্লাহ, জোবাইর ও কলিম উল্লাহ, সিদ্দিক মাঝি, তাহের, আজিজ, রহিম উল্লাহ, মোহাম্মদ উল্লাহ, এনাম, মৌং জোবাইর, আনোয়ার শাহ, আবছার ওরফে বুলবুল, জাবের ও আরফাতের নেতৃত্বে শতাধিক রোহিঙ্গা দুর্বৃত্ত ভোরে এসব ধানের রোপা উপড়ে ফেলে। ক্ষতিগ্রস্থ কৃষক আবদুস ছাত্তার নিজের ধান উপড়ে ফেলায় বাধা দিতে গেলে উল্টো প্রাননাশের ধমকি দিয়ে ধাওয়া দেয় রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিজেদের সহায় সম্পদ রক্ষা ও নিরাপত্তার বিষয়ে একাধিকবার ক্যাম্প-৭ এর সহকারী ইনচার্জ মোঃশাহজাহানের শরনাপন্ন হন আব্দুস সাত্তার। কিন্তু ক্যাম্প ইনচার্জের ভুমিকা বরাবরই রহস্যজনক বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকের।

কৃষক আব্দুস সাত্তার জানায়, ক্যাম্প-৭ এর সহকারী ইনচার্জ আপোষের কথা বলে তাঁকে বারবার একা ডেকে পাঠাচ্ছে।

এ ঘটনায় রোহিঙ্গা এবং গ্রামবাসীদের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার আশংকা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে ক্যাম্প-৭ এর সহকারী ক্যাম্প ইনচার্জ মো. শাহজাহানের মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)