শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মনোবল শক্ত করে মনে সাহস রাখুন : ইসরাফিল আলম
প্রথম পাতা » নওগাঁ » মনোবল শক্ত করে মনে সাহস রাখুন : ইসরাফিল আলম
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোবল শক্ত করে মনে সাহস রাখুন : ইসরাফিল আলম

---নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম বলেছেন আমাদেও দেশে যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে। এই সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে খাবার সংগ্রহে বাড়ির বাহিরে বের হতে হবে না।

করোনাভাইরাস সংক্রমনরোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে সরকার। সরকারী নির্দেশনা মোতাবেক ঘরে ঘরে সরকারী বরাদ্দের ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে পৌছানোর কাজ শুরু করা হয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততোদিন পর্যন্ত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেইসাথে সংবাদকর্মীরা জীবনেরঝুঁকি নিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরছেন তাদেরকে সহযোগিতা করুন। মনোবল শক্ত করে মনে সাহস রাখুন অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবেই। কথাগুলো গতকাল সোমবার রাতে উপজেলা প্রশাসনের কাছে পিপিই প্রদানকালে মো. ইসরাফিল আলম এমপি এসব কথা বলেন। এসময় ইউএনও মো. ছানাউল ইসলাম, ওসি মোসলেম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল উপস্থিত ছিলেন।

আত্রাইয়ে করোনা সংক্রামণরোধে জীবানুনাশক স্প্রে অব্যাহত

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস সংক্রমনরোধে জীবানুনাশক স্প্রে ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছে আত্রাইন ফায়ার সার্ভিস স্টেশন।

আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সদররের মাছ বাজার, সাহেবগঞ্জ উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, থানা চত্বর ও স্টেশন বাজার এলাকায় এ কর্মসূচী চালানো হয়।

কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই ফায়ার স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।





আর্কাইভ