শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » কৃষি » করোনাভাইরাসের প্রকোপে পাহাড়ের কৃষকরা অসহায়
প্রথম পাতা » কৃষি » করোনাভাইরাসের প্রকোপে পাহাড়ের কৃষকরা অসহায়
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাসের প্রকোপে পাহাড়ের কৃষকরা অসহায়

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাই উপজেলায় করোনাভাইরাসের প্রকোপে প্রশাসনের নির্দেশ মোতাবেক বন্ধ প্রায় সব সাপ্তাহিক হাট বাজার। এতে অসহায় হয়ে পড়েছে কাপ্তাই এলাকায় অবস্থানরত অনেক দরিদ্র কৃষক। সাপ্তাহিক হাট বন্ধ থাকায় তাদের উৎপাদিত পণ্য বিক্রি তো করতেই পারছেনা বরং অধিকাংশ পণ্য পঁচে যাচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের অসহায় দরিদ্র কৃষকেরা।

সরজমিনে গিয়ে দেখা যায় কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়ির কৃষক যতিন বিকাশ তঞ্চগ্যা, শচীন তঞ্চগ্যা, সাফছড়ির রুপনা তঞ্চগ্যা, মেনোকা তঞ্চগ্যা সহ অনেক কৃষকের মুখে বিষাদের ছাঁয়া। তাদের সাথে কথা হলে তারা জানান, তাদের এই কৃষির উপর নির্ভরশীল হয়ে সংসার চালাতে হয়। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাইের হাট বাজার গুলো বন্ধ হওয়ায় তারা কোন পণ্য বিক্রয় করতে পারছেনা বরং অনেক পণ্য দ্রব্য নস্ট হয়ে পঁচে যাচ্ছে। তারা আরো জানান, সাপ্তাহিক হাট বাজার গুলো বন্ধ বিদায় তারা তাদের বাড়ির কাছাকাছি বড়ইছড়ি- ঘাঘড়া সড়কের পাশে বিক্রয়ের উদ্যোশে বসেও তেমনএকটা বিক্রয় করতে পারছেনা। কারণ করোনার প্রকোপে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় কোন ক্রেতায় আসছেনা, মাঝেমাঝে দুই একজন এলাকাবাসী ক্রেতা আসলেও খুব নিম্ম মূল্যে তাদের উৎপাদিত দ্রব্যগুলো বিক্রয় করতে হচ্ছে। তাদের কাছ থেকে আরো জানা যায়, তাদের উৎপাদিত পণ্যদ্রব্য টমেটো, বেগুন, থানকুনি পাতা, রাঙ্গা আলু, কাঁচামরিচ সহ অসংখ্য পণ্য বিক্রয়ের অভাবে নস্ট হয়ে যাচ্ছে। যেখানে তারা সাপ্তাহিক হাটে বিক্রয় করে কয়েক হাজার টাকা পেতো সেখানে তারা দিনে ১০০ থেকে ২০০ টাকার বেশী আয়ও করতে পারছেনা। খুব মানবেতর অসহায় জীবন কাটছে তাদের। তারা বলেন এইরকম অবস্থা চলমান থাকলে কিভাবে তারা পরিবার চালাবে সেই চিন্তায় দিশেহারা। তারা সকলেই সীমিত আকারে কয়েক ঘন্টার জন্য সাপ্তাহিক বড়ইছড়ি বাজার চালু রাখার জন্য দাবি জানান।

এসময় কাপ্তাই ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তঞ্চগ্যার সাথে কথা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তাঁর এলাকার অধিকাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল। কৃষিপণ্য বিক্রয় করে তাদের সংসার চলে। তিনিও সাপ্তাহিক হাটবাজার সীমিত আকারে চালু রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরকার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে সাপ্তাহিক হাটবাজার বন্ধ রেখেছে, কারন হাটবাজারে প্রচুর ক্রেতাবিক্রেতা আগমন ঘটলে এই ভাইরাসের বিস্তার ঘটতে পারে, তবে তিনি কৃষকদের সাপ্তাহিক হাটবাজার দিন ছাড়া পচনশীল দ্রব্য নিদিষ্ট দুরত্ব বজায় রেখে তাদের এলাকার নিকটস্থত বাজারে বিক্রি করার পরামর্শ দেন।





আর্কাইভ