বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবলীগনেতা সন্ত্রাসী হামলায় আহত
রাউজানে যুবলীগনেতা সন্ত্রাসী হামলায় আহত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজান পৌর এলাকায় যুবলীগ নেতা বখতিয়ার উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে পৌর এলাকার ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়াস্থ হাসান বাড়িতে। আহত যুবলীগ নেতা বখতিয়ার ঐ এলাকার মৃত নূর মোহাম্মদ ডাক্তারের পুত্র। এ ব্যাপারে রাউজান থানায় ১০/১২জনকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন আহত বখতিয়ার। আহত বখতিয়ার উদ্দিন জানান, মুনিরীয়ার সন্ত্রাসী মফিজের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী সকাল ৮টার দিকে আমার উপর হামলা চালায়। তারা ধারালো কিরিচ ও লৌহার রট দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে। পরে বেদম পিঠাতে থাকে শরীরের বিভিন্ন অংশে। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান, যুবলীগ নেতার উপর হামলার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।





বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী