শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় কোয়ারান্টাইনে ১২ জন, ৩ জনের নুমনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় কোয়ারান্টাইনে ১২ জন, ৩ জনের নুমনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় কোয়ারান্টাইনে ১২ জন, ৩ জনের নুমনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার ইনানীতে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে ১২ জন কে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে আসা তাবলিগ ফেরত ১১ জন ও জালিয়াপালংয়ের চরপাড়ার আব্দু শুক্কুর।

৯ এপ্রিল বৃহস্পতিবার আব্দু শুক্কুর সহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি হওয়া আরো ২জনের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়, তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উখিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া।

উল্লেখ্য ৮ এপ্রিল উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের চরপাড়ায় আব্দু শুক্কুর নামক জনৈক ব্যক্তি এসে আশ্রয় নেয়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার বৈদ্যঘোনা নামক এলাকায় বসবাস করে আসছিলেন। তার গতিবিধি ও শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।

এমন খবর পেয়ে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে এসে আব্দু শুক্কুরকে কোয়ারান্টাইনে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, ইনানী কোয়ারান্টাইনে থাকা ১১ জন তাবলীগ জামায়াতের সদস্য সহ ১২ জন কে রাখার সত্যতা নিশ্চিত করে বলেছেন আব্দু শুক্কুরের করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী ১১ জন তাবলীগ জামায়াত ফেরত হওয়ার তাদের নমুনা টেস্ট পরীক্ষা করা হয়নি। যদি তাদের উপসর্গ দেখা যায়, তাহলে করোনার নমুনা পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কীট মজুদ রয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, জালিয়াপালংয়ের চরপাড়ার থেকে বুধবার রাতে আব্দু শুক্কুর নামের এক ব্যক্তিকে উদ্ধার করে ইনানী কোয়ারান্টাইনে রাখা হয়। তার করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কিন্ত রিপোর্ট নেগেটিভ এসেছে।

উখিয়ায় ১৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া :: উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত গুরা মিয়ার ছেলে মো: নুর (১৯) ও তার বড় ভাই সৈয়দ হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। সকাল ১১টার দিকে উখিয়ার বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই -২ ব্লকে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)