শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পরিত্যক্ত বাড়ি থেকে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পরিত্যক্ত বাড়ি থেকে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় পরিত্যক্ত বাড়ি থেকে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ি অভিযান চালায়। এ সময় সেখানে মজুদ করা খাদ্য বান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল পাওয়া যায়। চাল গুলো সেখান থেকে উদ্ধার করে পুলিশ। তবে এসব চালের মালিক বা ডিলার কে তা জানা যায়নি। কেউ সেখানে মজুদ করেছেন কিনা সেটিও নিশ্চিত হয়নি পুলিশ। ধারণা করা হচ্ছে এসব চাল কোন অসাধু ব্যবসায়ী কালোবাজারে বিক্রি করার জন্য ওই পরিত্যক্ত বাড়িতে রাখেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিত্যক্ত বাড়ি থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করাসহ ২জনকে আটক করা হয়েছে। তবে, চাল গুলো কি কারণে মজুদ করা হয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
এদিকে একই দিন বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যত্র পাচার করার সময় খাদ্যবান্ধব কর্সসূচীর ১৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডিলার জাহিদুল ইসলাম ও সিএনজি চালক এবং ভুট্টু মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মুজিব নগর দিবস উপলক্ষে ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বীর ত্রান বিতরণ
গাইবান্ধা :: আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭ টি ইউনিয়নে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ২ হাজার মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সার্বিক তত্বাবধায়নে ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী ছবিউল ইসলাম ।
বিতরন পরবর্তী সাংবাদিকদর সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, কোন মধ্যবৃত্ত মানুষ খাবারের অভাবে থাকেন আর জনসম্মুখে ত্রান নিতে লজ্জা বোধ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাতের অন্ধকারে আপনার বাড়ীতে ত্রান পৌছে দিবো ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)