শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট

---চট্টগ্রাম :: প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। এ ভাইরাস সংক্রমণ রোধে মানুষের এখন একমাত্র নিরাপদ স্থান হচ্ছে ঘর। ঘরে অবস্থান করার ফলে উপার্জনহীন হয়ে পড়েছে দরিদ্র ও অসহায় মানুষ। এসব মানুষ খাবারের সন্ধানে আশ্রয়স্থল হিসেবে বেচেঁ নিয়েছে ফুটপাত। ফুটপাতে এসব মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম। প্রতিনিয়ত অসহায়, মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাল, সবজিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হচ্ছে। সংকট চলাকালীন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। চলমান মানবিক সহযোগিতার কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৯ এপ্রিল রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এর তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর আন্দরকিল্লা মোড়, লালদিঘী, কোতোয়ালী মোড়, নিউ মার্কেট মোড়, সদরঘাট, কদমতলী, পাঠানতুলী, চৌমুহনী, আগ্রাবাদ, বন্দর, স্টীলমিল, বড়পুল, ছোটপুল, সিআরবি, লালখান বাজার, দামপাড়া, পূর্ব নাসিরাবাদ, বহদ্দারহাট, চকবাজার, গণিবেকারী, রহমতগঞ্জ এলাকায় যুব স্বেচ্ছাসেবকরা কাজের সন্ধানে বের হওয়া মানুষ, ভাসমান মানুষ, পথে পথে ক্ষুধার্তদের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান ২ মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র যুব সদস্য জৌতিময় ধর, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মাহফুজুর রহমান, যুব সদস্য মোঃ আবদুর রহমান অপি।
কোভিড ১৯ প্রতিরোধে প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে থাকছে যুব স্বেচ্ছাসেবকরা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও চট্টগ্রাম জেলা কারাগারের প্রবেশপথে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে কারা কর্তৃপক্ষ ও কয়দী দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
উল্লেখ্য যে, নিরাপত্তার উপর ভিত্তি করে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ের প্রবেশপথে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং যুব স্বেচ্ছাসেবক, তাদের পরিবারের সদস্য ও জনসাধারণের সু-চিকিৎসা নিশ্চিত করা যায় তার জন্য যে সকল যুব সদস্য ডাক্তার রয়েছে তাদের নিয়ে ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়। এসকল ডাক্তার ২৪ ঘণ্টা মোবাইল ফোনের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।





আর্কাইভ