রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতেত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
খাগড়াছড়িতেত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
খাগড়াছড়ি প্রতিনিধি :: করোনাভাইরাস মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবিরের সহযোগীতায় খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৬ষ্ঠ ধাপে আজ ১৯ এপ্রিল বিকালে পানছড়ি উপজেলার মধ্যনগর, মোল্লা পারা, মুসলিম নগর, উল্টাছড়ি ও বাজারসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবু তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, কেন্দ্রীয় নেতা মো. আসাদ উল্লাহ, রবিউল হোসেন, নজরুল ইসলাম মাসুদ, জেলা শাখার নেতা সুমন আহমেদ, আশরাফুল আলম রনি, কামরুল ইসলাম, গোলাম মোরশেদ, বেলাল হোসেন রনি, পানছড়ি উপজেলা নেতা এরশাদ আলী, মো. রুবেল, সৈকত ও দেলোয়ার হোসেন প্রমুখ।
ত্রান বিতরণ শেষে সকলের উদ্দেশ্যে করে আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।
আগামীকাল মহালছড়ি ও গুইমারা উপজেলায় ত্রান বিতরণ অব্যাহত থাকবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১