শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » কমলগঞ্জের ধলাই নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » কমলগঞ্জের ধলাই নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জের ধলাই নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারার মেয়াদ গত ১৩এপ্রিল (৩০সে চৈত্র) শেষ হলেও অবৈধভাবে প্রায় ১৭ টি ঘাট থেকে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল ।
ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটগুলোর পার্শ্ববর্তী ব্রীজ ও বসতি বাড়ীসহ ফসলি জমি।

খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ পৌরসভা, ১নং রহিমপুর ইউনিয়ন, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন ও ৮নং মাধবপুর ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলনে পুরাতন ইজারাদারের মেয়াদ শেষ হয় ১৩ এপ্রিল (৩০শে চৈত্র) ও নতুন ইজারার সরকারের রাজস্ব পরিশোধ না করেই অবাধে চলছে বালু উত্তোলন।

২০১০ সালে প্রণীত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের চার নম্বর ধারার (খ) উপধারায় বলা আছে সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে হলে বালু উত্তোলন করা যাবে না। (গ) উপধারায় বলা আছে, বালু বা মাটি উত্তোলন বা বিপণনের উদ্দেশ্যে ড্রেজিংয়ের ফলে কোনো নদীর তীর ভাঙনের শিকার হতে পারে এরূপ ক্ষেত্রেও বালু উত্তোলন করা যাবে না।

নদীর দুই পাশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুলছে একটি প্রভাবশালী একটি মহল, তাতে করে আমাদের বসতি বাড়ি ও ফসলি জমি হুমকির মুখে। স্থানীয় প্রশাসন অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিলেও তারা তাতে কর্নপাত করেনি। ট্রাক চালকরা জানায়, তারা প্রতি ট্রাক ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা করে বালু কেনে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক কৃষক জানায়, এখানে বালু উত্তোলনের ফলে আমাদের অনেক ফসলি জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

১নং রহিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমদ তরফদার জানান, ধলাই নদীর বালুমহালের ইজারার মেয়াদ গত ১৩ এপ্রিল (৩০শে চৈত্র) শেষ হয়েগেলেও স্থানীয় প্রভাবশালী মহল আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই সকল ঘাট থেকে নিয়মিত বালু উত্তোলন করছে। নতুনভাবে যারা ইজারা পেয়েছেন আমার জানামতে তারা এখনও সরকারের রাজস্ব আদায় করেনি বলে প্রশাসন এখনও তাদের ঘাটগুলো বুঝিয়ে দেয়নি, এর পরও তারা কেমনকরে বালু উত্তোলনের সাহস পায়? এমন প্রশ্ন তোলেন তিনি।

আগের ইজারার মালিক জিল্লুল আহমদ বলেন, আমার ইজারার মেয়াদ সদ্য শেষ হলেও আমি নতুন ইজারাদার থেকে ১৫ দিনের সময় নিয়েছি, সাথেকরে আমি কোর্ট থেকে আরও ২ মাসের সময় নিয়ে এসেছি।

কোর্টের অনুমতি পত্রটি দেখতে চাইলে তিনি বলেন, আর দেখে কি করবেন, অনুমতি পত্রটি এখন অন্যজনের কাছে আছে।

নুতন ইজারা প্রাপ্ত আনোয়ার এন্টারপ্রাইজের সত্যাধিকারী আনোয়ার হোসেন বলেন, এইবারের ইজারায় ঘাটগুলো আমি পেলেও করোনা ভাইরাসের কারনে অফিস-আদালত বন্ধ থাকাতে প্রশাসন আনুষ্ঠানিকভাবে এখনও আমাকে ঘাটগুলো বুঝিয়ে দেয়নি, আর বালু যারা তুলছে তারা আমার সাথে কোনও যোগাযোগ করেনি।
বর্তমানে ধলাই নদীতে (নদী খনন) একটি প্রকল্প চালু আছে, হয়তবা তারা ঐ প্রকল্প থেকে বালু উত্তোলন করছে ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, পুরনো ইজারাদারের মেয়াদ শেষ হয়েছে ১৩এপ্রিল (৩০ চৈত্র)। নতুন ইজারাদারকে এখনও ঘাটগুলো প্রশাসনের পক্ষথেকে বুঝিয়ে দেওয়া হয়নি।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ