শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মৃত কিশোরের করোনা সনাক্ত সংস্পর্শে আসা ৫০ জন হোম কোরান্টাইনে
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মৃত কিশোরের করোনা সনাক্ত সংস্পর্শে আসা ৫০ জন হোম কোরান্টাইনে
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মৃত কিশোরের করোনা সনাক্ত সংস্পর্শে আসা ৫০ জন হোম কোরান্টাইনে

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কিশোর রিয়াদ বাবুর (২৪) সংস্পর্শে আসা ৫০ জনকে হোম কোরান্টাইনে রাখা হয়েছে।

জানা গেছে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের শাহারুল ইসলামের কিশোর পুত্র রিয়াদ বাবু (১৪) প্রায় দু’ বছর আগে মটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। এর ফলে সে আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলে এবং মাঝে মধ্যে সে অসুস্থ হয়ে পরে এবং প্রায়ই তার চিকিৎসা করাতে হয়।

কিশোরের বাবা-মা উভয়ই ঢাকার সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় বাসা ভাড়া নিয়ে ১০ বছরের এক মেয়ে সহ বসবাস করতো আর মা গার্মেন্টসে এবং বাবা ঐ এলাকায় কৃষি কাজ করতো। সারাদেশে করোনা ছড়িয়ে পরলে রিয়াদের বাবা-মা ও মেয়ে সহ গত অনুমান ২০ এপ্রিল বাড়ি আসলে তারা ছেলে রিয়াদের সাথে মেলামেশা করে।

স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের ধারণা সম্ভবত বাবা-মায়ের শরীরের বহন করা করোনা ভাইরাস অসুস্থ ছেলে রিয়াদের শরীরে ছড়িয়ে পরে।

রিয়াদ গত ২৪ এপ্রিল অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন আগের দুর্ঘটনাজনিত অসুস্থ মনে করে গত ২৫ এপ্রিল বাবা ও চাচা এ্যম্বুলেন্সে করে রিয়াদ কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১ টায় চিকিৎসার জন্য ভর্তি করে দুর্ঘটনার রুগি হিসাবে।

চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের সন্দেহ হলে তারা রিয়াদের নমুনা সংগ্রহ করার আগেই সকাল পৌনে ১২টায় সে মারা যায়। তারপরও তার নমুনা সংগ্রহ শেষে বিকেলে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করলে পরিবারের লোকজন মৃত রিয়াদ কে নিজ বাড়িতে এনে দাফন করে।

এরপর গত ২৭ এপ্রিল রিয়াদের করোনা পজিটিভ রিপোর্ট আসলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গাইবান্ধা সিভিল সার্জন, জেলা পুলিশ সুপারের সিদ্ধান্ত মোতাবেক মৃত্যু রিয়াদ বাবুর সংস্পর্শে আসা ৫০ জনকে শনাক্ত করে এবং হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যু রিয়াদ বাবুর পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

করোনা থেকে মুক্তি পেতে মঙ্গলচন্ডি পূজা

গাইবান্ধা :: করোনা ভাইরাসের মহামারী থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষায় মঙ্গলচন্ডি পূজা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদরের ঠাকুরবাড়ি এলাকায় ফল-ফুলসহ নানা উপাচারে বাড়ি বাড়ি এ পূজার আয়োজন করে সনাতন ধর্মের লোকজন। তাদের বিশ্বাস, দেবী মঙ্গলচন্ডির করুণাশক্তি অমোঘ। তার শরনাপন্ন হলে সকল রোগব্যাধী, বিপদ-আপদ থেকে রক্ষা মেলে। উপবাস থেকে পূজারীরা মঙ্গলচন্ডির আরাধনা করেন।

পূজারত অবস্থায় কবি রঞ্জন চক্রবর্ত্তী নামে একজন পুরোহিত জানান, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বৈশাখের প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডি পূজা করা হয়ে থাকে। এবারে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে বাড়িতে বাড়িতে মা মঙ্গলচন্ডির শ্রী চরণে পুস্পাঞ্জলী অর্পন করা হচ্ছে। তাদের বিশ্বাস মা মঙ্গলচন্ডি একবার মুখ তুলে তাকালে পৃথিবী থেকে করোনা ভাইরাস চিরতরে নির্মূল হয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)