শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা মহামারীতে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত ও অসহায় : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » করোনা মহামারীতে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত ও অসহায় : সাইফুল হক
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মহামারীতে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত ও অসহায় : সাইফুল হক

---ঢাকা  :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা মহামারীতে দেশে শ্রমজীবী-মেহনতি মানুষ সবচেয়ে অরক্ষিত, অসহায় ও বিপন্ন। এই মহাদুর্যোগে কোটি কোটি শ্রমজীবী-মেহনতি মানুষের সংক্রমন প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্যগত সুরক্ষা যেমন নেই, তেমনি খাদ্য নিরাপত্তাসহ তাদের কার্যকরি কোন সামাজিক নিরাপত্তাও নেই। সংক্রমন রোধে উপযুক্ত ব্যবস্থা ও কর্মপরিবেশ সৃষ্টি না করে যেভাবে গার্মেন্টস কারখানা চালু করা হয়েছে তা করোনার ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিকদেরকে আশঙ্কাজনকভাবে করোনা  ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। এই অবস্থায় গোটা দেশেই সংক্রমন আরো বেড়ে যাবার গুরুতর আশঙ্কা তৈরী করেছে। তিনি অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী-মেহনতি মানুষের স্বাস্থ্যগত, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে সরকার, মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মালিক ও সরকারের স্বেচ্ছাচারী ভূমিকার কারণে শ্রমিকদের জীবন বিপন্ন হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকার ও মালিকদেরকেই বহন করতে হবে।

আজ সকালে পার্টির সহযোগী শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনলাইন মিটিং এ তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এই অনলাইন মিটিং এ অংশ নেন আবু হাসান টিপু, আকবর খান, মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, নাঈম খান, আনছার আলী, মো. সুমন ও রোকসানা আক্তার প্রমুখ।

মিটিং এ সাইফুল হক শ্রমিক নেতৃবৃন্দের মাধ্যমে আগামীকাল মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী-মেহনতি মানুষকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, অধিকার ও মুক্তির চেতনায় শ্রমিকশ্রেণী সকল বাধা মোকাবিলা করে আরো ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে।

মিটিং এ শ্রমিক নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী প্রমাণ করেছে শ্রমজীবী-মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার ও সংবিধান ছাড়া শ্রমিকশ্রেণীসহ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা বিধান করা যাবে না। তারা আগামী দিনগুলোতে শ্রমজীবী-মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আগামীকাল ঢাকা, নারায়নগঞ্জ, সাভার, আশুলিয়াসহ শিল্পাঞ্চল ও জেলাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মহান মে দিবসের কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ