শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা
রবিবার ● ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা

---আমির হামজা, স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস মোকাবেলায় চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৯ মে শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা সভা কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম দীন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, রোকন উদ্দিন, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সাধারণ সস্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ, পৌর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সনজিব দত্ত, নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দিদারুল আলম, শফিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ঘোষনা করেন জীবিকা পরে, জীবন আগে। জীবনের ঝুঁকি নিয়ে রমজান মাসে কোন ব্যবসায়ী দোকান ও শপিং মল খুলবে না। তবে তাদের দাবি রাউজানে কয়েক হাজার দোকান কর্মচারী রয়েছে। তাদের আর্থিক ও খাদ্য সহায়তা দিতে হবে। জীবিকা যখন বন্ধ, তখন জীবন বাচাঁতে তাদের পাশে থাকা সরকারের কর্তব্য। করোনা মোকাবেলায় দোকান বন্ধ রাখার ঘোষনাকে ইতি বাচক উল্লেখ করে রাউজানের সাংসদ বলেছেন সরকার সকল ব্যবসায়ী জন্য একটি মহা পরিকল্পনা নিয়েছেন। রাউজান এখনো করোনা মুক্ত এলাকা। আপনার দোকান বন্ধ রাখার মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানায়। আপনা উপলদ্ধি করেছে জীবিকার চেয়ে জীবন অনেক মূল্যবান। বেঁচে থাকলে আগামীতে অনেক ব্যবসা বানিজ্য করতে পারবেন। আমি আপনাদের পাশে থাকবো। এসময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও প্যানেল মেয়র ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ, ১০ মে বানিজ্য মন্ত্রানালয় সিমিত আকারে শর্তসাপেক্ষে শপিং মল খোলার সিন্ধান্ত নেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন ব্যবসায়ী নেতারা ঈদে দোকান বন্ধ রাখার ঘোষনা দেয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)