রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা
রাউজানে সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস মোকাবেলায় চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মে শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা সভা কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম দীন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, রোকন উদ্দিন, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সাধারণ সস্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ, পৌর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সনজিব দত্ত, নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দিদারুল আলম, শফিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা ঘোষনা করেন জীবিকা পরে, জীবন আগে। জীবনের ঝুঁকি নিয়ে রমজান মাসে কোন ব্যবসায়ী দোকান ও শপিং মল খুলবে না। তবে তাদের দাবি রাউজানে কয়েক হাজার দোকান কর্মচারী রয়েছে। তাদের আর্থিক ও খাদ্য সহায়তা দিতে হবে। জীবিকা যখন বন্ধ, তখন জীবন বাচাঁতে তাদের পাশে থাকা সরকারের কর্তব্য। করোনা মোকাবেলায় দোকান বন্ধ রাখার ঘোষনাকে ইতি বাচক উল্লেখ করে রাউজানের সাংসদ বলেছেন সরকার সকল ব্যবসায়ী জন্য একটি মহা পরিকল্পনা নিয়েছেন। রাউজান এখনো করোনা মুক্ত এলাকা। আপনার দোকান বন্ধ রাখার মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানায়। আপনা উপলদ্ধি করেছে জীবিকার চেয়ে জীবন অনেক মূল্যবান। বেঁচে থাকলে আগামীতে অনেক ব্যবসা বানিজ্য করতে পারবেন। আমি আপনাদের পাশে থাকবো। এসময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও প্যানেল মেয়র ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ, ১০ মে বানিজ্য মন্ত্রানালয় সিমিত আকারে শর্তসাপেক্ষে শপিং মল খোলার সিন্ধান্ত নেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন ব্যবসায়ী নেতারা ঈদে দোকান বন্ধ রাখার ঘোষনা দেয়।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন