শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কর্ণফুলী পেপার মিলস উৎপাদন করছে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কর্ণফুলী পেপার মিলস উৎপাদন করছে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্ণফুলী পেপার মিলস উৎপাদন করছে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট

---অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তর কাগজের কল চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। এই মিলটির মূলত কাগজ উৎপাদন করলেও ইতিমধ্যে করোনা পরিস্থিতিতে কারখানার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে জীবণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদন শুরু করেছেন। বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেপিএম এ উৎপাদিত এই জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উক্ত মিলের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে সরবারহ করা হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম চলমান রাখতে এই কার্যক্রম গ্রহন করেছে উক্ত মিলটি। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের জি এম( এমটিএস) স্বপন কুমার সরকার জানান, করোনা পরিস্থিতিতে উক্ত মিলের সকলের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের লক্ষে জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদনের জন্য গত ১৫ এপ্রিল থেকে কারখানার ব্লিচিং লিকুয়েট উৎপাদনের প্লান্টটির সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণ শুরু হয় এবং গত ৩০ এপ্রিল হতে এক ব্যাচে এক টন ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের ব্লিচিং লিকার উৎপাদন শুরু হয়। এবং পূর্বে উক্ত প্লান্টের উৎপাদিত ব্লিচিং পাল্প সাদা করার জন্য ব্যবহার করা হলেও এখন শ্রমিক, কর্মচারী, যানবাহন সহ সব কিছু জীবাণুমুক্ত রাখতে এবং কারখানার পরিষ্কার পরিছন্নতার লক্ষে এই জীবাণুনাশক ব্যবহ্রত হচ্ছে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এমএমএ কাদের জানান, কর্ণফুলী পেপার মিলস বর্তমানে আমদানিকৃত পাল্প রিসাইকেল পেপার থেকে কাগজ উৎপাদন করছে। চলতি অর্থবছরের ৯ মে পর্যন্ত উক্ত কারখানা সর্বোচ্চ ৫ হাজার ৭৮৫ টন কাগজ উৎপাদন করা হয়েছে। উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলে চলতি অর্থবছরে ৭ থেকে ৮ হাজার টন কাগজ উৎপাদন করতে পারবে বলে তিনি জানান। তিনি আরো জানান, ইতিমধ্যে এই করোনা পরিস্থিতিতেও কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন কার্যক্রম চলমান রাখতে এবং কারখানার প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) নির্দেশে আমরা কাগজ উৎপাদনের পাশাপাশি জীবাণুনাশক ব্লিচিং লিকুয়েট উৎপাদন কার্যক্রম শুরু করেছি। তিনি আরো জানান, স্থানীয়ভাবে কাগজের কাঁচামাল কাঠের সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব বীজতলায় উৎপাদিত চারা রোপন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে কেপিএম এর পাহাড়ী এলাকায় প্রায় তিন লাখের অধিক গাছের চারা রোপন করা হয়েছে এবং আগামী জুলাই থেকে আরো দেড় লক্ষ গাছের চারা রোপণ করা হবে বলে তিনি জানান।

ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ১৬০ পরিবারকে ত্রান সহায়তা প্রদান
কাপ্তাই :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ১৬০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, পিয়াজ, আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১১মে শিলছড়ি ওয়াপদা কলোনি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি জাফর আহমেদ স্বপনের সঞ্চালনায় এই সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন, ওয়াগ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি চিত্তরন্জন তনচংগ্যা, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ইতিপূর্বে কাপ্তাই ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৭০০ পরিবার এবং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে প্রথম ধপায় ৩০ পরিবারকে সহায়তা করা হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)