শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্তব্যরত পুলিশদের জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্তব্যরত পুলিশদের জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার
শনিবার ● ১৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্তব্যরত পুলিশদের জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার

---চট্টগ্রাম :: করোনা যোদ্ধ মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা পুলিশ সদস্যদের সম্মান জানিয়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম তাদের পাশে থেকে উৎসাহ প্রদান করছে। এই পরিস্থিতিতে তারা পালন করছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। প্রতিনিয়ত মানুষের সুরক্ষার কথা চিন্তা করে মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। মাঠে কাজ করা কর্তব্যরত পুলিশদের জন্য উপহার স্বরূপ ইফতার প্রেরণ অব্যাহত রয়েছে। সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ১৬ মে কোতোয়ালী থানায় কর্তব্যরত পুলিশদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে উপহার স্বরূপ ইফতার প্রেরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম এর দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং মানবিক সহযোগীতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর দামপাড়া, চন্দনপুরা, সদরঘাট এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
চলমান সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নগরীর আন্দরকিল্লা, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, চাক্তাই, নতুন ব্রীজ, সিনেমা প্যালেস, নন্দনকানন, ডিসি হিল এলাকার আশে পাশে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পর্যায়ে সন্দ্বীপ উপজেলার মাইকিং কার্যক্রম করা হয়। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জ্যৌতির্ময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও স্বেচ্ছাসেবকরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)