শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » থামছে না মার্কেটমুখী মানুষের ঢল করোনা শঙ্কায় গাইবান্ধা
প্রথম পাতা » গাইবান্ধা » থামছে না মার্কেটমুখী মানুষের ঢল করোনা শঙ্কায় গাইবান্ধা
শনিবার ● ১৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছে না মার্কেটমুখী মানুষের ঢল করোনা শঙ্কায় গাইবান্ধা

---সাইফুল মিলন, গাইবান্ধা :: রাস্তায় ব্যারিকেড দিয়েও গাইবান্ধায় মার্কেটমুখী মানুষের ঢল থামাতে পারছেনা পুলিশ। আজ শনিবার শহরের প্রত্যেকটি প্রবেশমুখে পুলিশের কড়া নজরদারী বসানো হলেও কোন বাঁধাই কাজে আসছে না। পুলিশ রিক্সা ভ্যান থেকে নামিয়ে দিলেও যাত্রীরা পায়ে হেটেই যাচ্ছেন মার্কেটে।

করোনা সংক্রমন ঠেকাতে বারবার জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলেও ফুটপাত থেকে শুরু করে শহরের নামিদামি প্রত্যেকটি মার্কেটে নানা বয়সী মানুষের ঢল ক্রমেই বাড়াচ্ছে সংক্রমণের ঝুকি।

ঈদ উৎসবের আমেজে বদলে গেছে গাইবান্ধার চিত্র। খুলে দেওয়া মার্কেটগুলোতে এখন কোলাহলমুখর পরিবেশ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। বিপনী বিতানগুলোতে বাড়ছে ভিড়। এ পরিস্থিতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি।

দীর্ঘ বন্ধের পর সরকার সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে। স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নানা শর্তে দোকানিরা কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ক্রেতারা বেপরোয়া। শনিবার (১৬ মে) গাইবান্ধা জেলা শহরের সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানসনসহ স্টেশন রোডের দেকানগুলোতে দেখা যায় মানুষের উপচেপড়া ভিড়। গাদাগাদি করে মানুষ কেনাকাটা করছেন। এদের মধ্যে নারীর পাশাপাশি রয়েছে অনেক শিশু।

করোনার সামাজিক সংক্রমণ রুখতে সরকারের সাধারণ ছুটি এবং গাইবান্ধায় লকডাউন চলছে। এর মধ্যেও জেলা শহরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রিকশা, ভ্যান, মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যান জটলা পাকিয়ে আছে মার্কেটগুলোর সামনের সড়কে।

ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড়ে নিরাপদ সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব হচ্ছেনা। তাই ঝুঁকি নিয়েই কেনাবেচা করতে হচ্ছে। আর ক্রেতারা বলছেন, ঝুঁকি থাকা সত্বেও ছেলেমেয়ে, পরিবার ও স্বজনদের জন্যই ঈদের নতুন কাপড় এবং অন্যান্য কেনাকাটা করছেন তারা।

জেলার সচেতন মহল বলছেন, ঈদ শপিংয়ের নামে সবাই যদি বাইরে বের হয়, তবে এই মহামারী ভয়াবহ রূপ নিতে পারে। তারা বলেন, ঈদ শপিংয়ে হয়ে যেতে পারে যত সর্বনাশ।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলছেন, মানুষ নিজে সচেতন না হলে তাদেরকে কেমনে সচেতন করবেন। তবে মানুষের সচেতন হওয়া জরুরী বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)