রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পৌরসভায় ১৭শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জ পৌরসভায় ১৭শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে করোনা মহামারিতে খাদ্য সংকট মোকাবেলায় ১হাজার ৭শ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, সেমাই ও চিনি দেয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার কার্যক্রমের উদ্ভোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, কাউন্সিলর শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, মিন্টু, তোফাজ্জল হোসেন, রৌশন প্রমুখ।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড