শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুচ্ছগ্রামের রেশন বিতরণে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুচ্ছগ্রামের রেশন বিতরণে অনিয়মের অভিযোগ
সোমবার ● ১৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুচ্ছগ্রামের রেশন বিতরণে অনিয়মের অভিযোগ

---খাগড়াছড়ি প্রতিনিধি  ::  খাগড়াছড়ির আলুটিলা গুচ্ছগ্রামের রেশন বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গুচ্ছগ্রামের নিরীহ কার্ডধারীদের সরলতার সুযোগ নিয়ে তদারকি কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ্ গুচ্ছগ্রাম রেশন বিতরণ নীতিমালা তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো রেশন বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রতি কার্ডধারীর কাছ থেকে কারিং খরচের এর নামে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে অতিরিক্ত ১০ টাকা করে নগদে আদায় করেছেন।
এ ছাড়াও প্রতি কার্ডধারীর রেশন তিন ডিও এর চাল প্রায় ১০৭ কেজি ৮৫০ গ্রামের স্থলে শুধুমাত্র ১০০ কেজি করে দিয়েছেন। বাকী প্রায় ৭ (সাত) কেজি ৮৫০ গ্রাম চাল রেশন কম দিয়েছেন। বিতরণ কার্যক্রমে যারা শ্রমিক হিসেবে মাপার দায়িত্ব পালন করেছেন তারা তদারকি কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লাহ‘ এর আদেশে কার্ড প্রতি চাল ১০০ কেজি প্রদান করেছেন বলে স্বীকার করেন। আবার রেশন কার্ডধারীদের কাছ থেকে সরকার প্রদত্ত রেশনের বস্তা বাবতে নগদে ২০ টাকা করে আদায় করা হয়েছে। বস্তার দাম নেয়ার বিষয়টি এবারই প্রথম ঘটেছে এই কার্ডধারীদের রেশন বিতরণ ইতিহাসে।
সরেজমিনে গেলে বিভিন্ন কার্ডধারী ও স্থানীয় ভিডিপি ৩৫৪ নং রেশন কার্ডধারী হাবিলদার মো. আনোয়ার হোসেন জানান, তার নামীয় রেশন কার্ডের রেশন, তার মা আকলিমা কার্ডধারী নং ৩০৫ সহ উভয়কে ১০০ কেজি করে রেশন প্রদান করা হয়েছে।
অনুরুপ একই প্লাটুনের এপিসি (রেশন কার্ড নং ৩৩৫ ) হাবীবুর রহমানকেও ১০০ কেজি রেশন প্রদান করা হয়েছে বলেও জানান। এ পিসি হাবীবুর রহমান প্রতিবাদ করলে তদারকি কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লাহ তাকে শারিরীকভাবে লাঞ্চিত করেন। পরে স্থানীয় কাউন্সিলর এসে তাকে তদারকি কর্মকর্তার হাত থেকে উদ্ধার করেন । এ ছাড়াও তিনি গাজীনগর মসজিদের ইমাম সহ অন্যান্য সাধারণ কার্ডধারীদের সাথেও রাগান্বিতভাবে অসৌজন্য মুলক আচারণ করেছেন বলেও জানা যায়।
৩৪৯ নং কার্ডধারী ভিডিপি মো. হাছানও রেশনের চাল ১০০ কেজি, কার্ডধারী ১৪১ খোদেজা বেগমের ছেলে মো.নাসির মিয়া , ১১২ নং কার্ডধারী মোজাম্মেল হক, ১৬১নং কার্ডধারী মাঝেদা বেগমের ছেলে মোঃ মফিজ মিয়া (বিতরণ কার্যক্রমের শ্রমিক) প্রায় সাড়ে ৭ (সাত) কেজি চাল ও প্রায় ৬ কেজির বেশী গম কম পাওয়ার অভিযোগ করেন তারা।
ঘটনার বিষয়ে জানতে পেরে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ শুনতে পেয়ে পরিদর্শনে যাই, কিন্তু সেখানে গিয়ে হাতে নাতে কাউকে কম দেয়ার অবস্থায় পাইনি। তবে পরিদর্শন শেষে প্রতি কার্ডধারীকে চাল ১০৭ কেজি ৮৫০ গ্রাম এর স্থলে ১০৫ কেজি চাল ও গম ১৪৭ কেজি ৩০০ গ্রামর স্থলে ১৪৫ কেজি প্রদানের মৌখিক পরামর্শ দিয়েছি।
সরেজমিনে এই প্রতিবেদকের কাছে তদারকি কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ্-কারিং এর নামে অতিরিক্ত ১০ টাকা করে নগদে আদায়ের বিষয়টি স্বীকার করেন। চাল কম দেওয়ার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
কিছুদিন আগে গুচ্ছগ্রামগুলোতে রেশন বিতরণে অনিয়ম হয় এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত গুচ্ছগ্রামের দায়িত্ব প্রাপ্ত তদারকি কর্মকর্তাদের স্ব স্ব দায়িত্বপুর্ণ গুচ্ছগ্রাম থেকে অন্য গুচ্ছগ্রামে রদবদল করা করে দেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
আলূটিলা গুচ্ছগ্রামের রেশন কার্ডধারীরা অভিযুক্ত লোভী, স্বেচ্ছাচারি, বদমেজাজী, সরকারি নির্দেশনা অমান্যকারী গুচ্ছগ্রাম তদারকি কর্মকর্তা মীর মো, মোহতাছিম বিল্লাহ এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তুলে সংস্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)