শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » নলছিটিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টকর্মীর মৃত্যু
প্রথম পাতা » ঝালকাঠি » নলছিটিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টকর্মীর মৃত্যু
সোমবার ● ১৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নলছিটিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টকর্মীর মৃত্যু

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তছলিম খান (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাড়িতে গককাল রবিবার সকাল সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মীর বাড়ি ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনীবুর রহমান জুয়েল জানান, গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে নাঙ্গুলী গ্রামের বাড়িতে আসেন তছলিম খান। অবস্থা গুরুতর থাকায় পরের দিন তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হলে, পরিবারের কেউ রাজি হয়নি। রবিবার সকালে অবস্থার অবনতি হলে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এদিকে জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও নলছিটি শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। তাদের দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে । এ নিয়ে জেলায় ১৯ জনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্মদ আবদুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় রুহুল আমিন জানান, তাঁর চাচাতো ভাই নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ রাতে লিচু খাওয়ার সময় একটি বিচি গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও গলা থেকে বিচিটি অপসারণ করতে পারেনি পরিবারের সদস্যরা। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনীবুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠি  :: সম্প্রীতির বন্ধন এখনো মুছে যায়নি, তার প্রমান করলেন ঝালকাঠি জেলা পূঁজা উদযাপন পরিষদ। করোনাকালে কর্মহীন ও দরিদ্র মানুষকে ঈদ খাদ্যসামগ্রী উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটি। রবিবার সকাল ১১টায় শহরের মদন মোহন আখড়া মন্দির চত্বরে মুসলিম সম্প্রদায়ের ৩৫০ জনকে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, তেল ও আলু তুলে দেওয়া হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পাবলিক হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তরুণ কর্মকার ও নির্মল চন্দ্র দে উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় দরিদ্র মানুষের হাতে। অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এটা বিভিন্ন সময় মানুষ প্রমান করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের ঈদের খাদ্যসামগ্রী দিয়ে নতুন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ বন্ধন অটুট থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, আমারা মানবতার ধর্মে বিশ্বাসী। সবাইকে দুঃসময়ে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদের খাদ্যসামগ্রী দিতে পেরে ভালো লাগছে। আমরা মিলে মিশে সবাই এক সঙ্গে একে অপরের সাহায্যে এগিয়ে আসবো, এটাই আমাদের মানবতা।

ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়নে বন্ধু মহলের উদ্যোগে খাদসামগ্রী বিতরণ

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিছু তরুন-যুবক নিজেদের জমা করা ৪০ হাজার টাকা দিয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রোববার সকালে ইউনিয়নের ৫০ জন দরীদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, তেল ১ লিটার, চিনি ১ কেজি, আলু ১ কেজি, লবন ১ কেজি ও সেমাই ১ প্যাকেট। নথুল্লাবাদ ইউনিয়ন বন্ধু মহলের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ-আলম মোল্লা, সমীর রায়, মুজিবুল হক, সুমন রায় ও আরিফ তালুকদার।





ঝালকাঠি এর আরও খবর

ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)