শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ত্রাণের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে নয় ছয় ও জালিয়াতি বন্ধ করুন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » ত্রাণের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে নয় ছয় ও জালিয়াতি বন্ধ করুন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মঙ্গলবার ● ১৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাণের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে নয় ছয় ও জালিয়াতি বন্ধ করুন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ ঈদের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠিয়ে ও তাদের নামে হয়রানিমূলক মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সরকারের ব্যর্থতাকে লুকানো যাবে না। মিটিং এ নেতৃবৃন্দ বলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সরাসরি সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ নয়। করোনার এই দুর্যোগ কাটিয়ে সমালোচকদের গ্রেফতার না করে বরং তাদের ইতিবাচক মতামত ও পরামর্শসমূহকে সরকারের বিবেচনায় নেয়া দরকার। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, লেখক মোশতাক আহমেদ, কাটুর্নিস্ট কবীর কিশোর ও সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ রাজনৈতিক কারণে আটক সবাইকে মুক্তি দেবার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ আগামী সংসদ অধিবেশনে নিবর্তূনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও আহ্বান জানান।

অনলাইন সভায় নেতৃবৃন্দ অবিলম্বে গার্মেন্টস শ্রমিকসহ সকল খাতের শ্রমিকদের শতভাগহ বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ এই ব্যাপাওরে সরকারকে কার্যকরি ভূমিকা গ্রহণেরও আহ্বান জানান।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে সরকারি ত্রাণের চাল ও নগদ টাকা নিয়ে নয় ছয়, দলীয়করণ ও জালিয়াতি বন্ধ করার আহ্বান জানান। একই সাথে নেতৃবৃন্দ আরো এক কোটি নিঃস্ব গরীব মানুষকে ত্রাণের আওতায় নিয়ে আসারও দাবি জানান। তারা বলেন গত তিন মাসে আরো ১ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে নেমে গেছে।

সভায় নেতৃবৃন্দ সুনামগঞ্জে বাউল সম্ররাট শাহ আবদুল করিম এর শিষ্য বাউল রমেশ ঠাকুরের সর্বস্ব পুড়িয়ে দেবার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং অনতিবিলম্বে ঘটনার সাথে যুক্ত দুর্বৃত্তদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও রমেশ ঠাকুরের পরিবারের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বাংলাদেশের উপকুলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় আম্পান এর সম্ভাব্য তা-ব মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি ও জানমালের নিরাপত্তা বিধানে জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ অংশগ্রহণ করেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

বাউল রনেশ ঠাকুরের সর্বস্ব জ্বালিয়ে দেওয়া দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার উপর হামলার সামিল

সংহতি সংস্কৃতি সংসদ এর সভাপতি ইফতেখার আহমেদ বাবু এবং সাধারণ সম্পাদক এ্যাপোলো জামালী আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সুনামগঞ্জ শাহ আব্দুল করিমের শিষ্য বাউল রনেশ ঠাকুর এর চার দশকের বইপত্র, বাদ্যযন্ত্রসহ সব পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাউল গান আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী গণমানুষের সংস্কৃতির অন্যতম বাহক। প্রাণের গান, জনমানুষের মনের গান এই বাউল গান। এই গানের ধারক-বাহক যারা তারা বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতির অপরিহার্য অংশ। এই ধরনের সাধক ও সংস্কৃতি চর্চাকারী ব্যক্তিদের উপর হামলা মূলত দেশের অসাম্প্রদায়িক, গণসংস্কৃতির উপর হামলার সামিল।

নেতৃবৃন্দ আরো বলেন যে বা যারা এই নৃশংস কাপুরুষোচিত হামলা করেছে তাদের এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের এই করোনাকালীন দুর্যোগের সময় যেসকল দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা এই ধরনের ন্যাক্কারজনক হামলা করতে পারে তারা নিছক কোন ছিচকে দুস্কৃতিকারী নয়। এটা একটা চেতনা ও সংস্কৃতির উপর পরিকল্পিত হামলা যা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।

নেতৃবৃন্দ বাউল রনেশ ঠাকুরকে পুনমর্যাদায় পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং এই গণসংস্কৃতি রক্ষায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি দেশের সচেতন মানুষদেরকে এর প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ